ফকিরহাটে শিরিনা আক্তার বিজয়ী

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২০:৫৮
জেলার ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নে গত শনিবার চেয়ারম্যান পদের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ছয়জন প্রতিদ্বন্ধিতা করে। এর মধ্যে নিহত চেয়ারম্যান খান জাহিদ হাসানের স্ত্রী শিরিনা আক্তার কিসলু বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন। গত ১৮ মে ফকিরহাটের সদর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খান জাহিদ হাসান আততায়ীর হাতে নিহত হওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়। গত শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। বেসরকারি ফলাফলে জানা যায়, প্রয়াত চেয়ারম্যান খান জাহিদ হাসানের স্ত্রী শিরিনা আক্তার কিসলু আনারস প্রতীকে পেয়েছেন ৭০০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন অর রশিদ তালা প্রতীক পেয়েছেন ৪৪১৪ ভোট।