উপজেলার সোনাপুর গ্রামের ঠাকুরবাড়ির শংকর চক্রবর্তীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে পালিয়েছে দুষ্কৃতকারীরা। তাকে গুরুতর অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরেজমিনে ঘুরে জানা যায়, উপজেলার সোনাপুর গ্রামের ঠাকুরবাড়ির ভূমি গ্রাস করার জন্য স্থানীয় একটি মহল দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ৩১ জুলাই রাতে সোনাপুর বাজার থেকে ফেরার পথে শংকর চক্রবর্তী হাসানপুর মিয়াবাড়ি সংলগ্ন স্থানে পৌঁছালে সিএনজিযোগে ৪/৫ জন সন্ত্রাসী এসে শংকরকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি দা দিয়ে কোপাতে থাকে। তার চিত্কারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা কেটে পড়ে। গুরুতর অবস্থায় মাইজদির একটি ক্লিনিকে ভর্তি করানোর পর সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
