বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলটের ৭ম শ্রেণির মেধাবী ছাত্র সজিব বাড়ৈ (১৩)’র গত দু’মাসেও সন্ধান মেলেনি। সজিব তার মামা বাড়ি উপজেলার আলতা গ্রামে থেকে লেখাপড়া করত। গত ১৪ জুন সন্ধ্যায় মামা বাড়ির সামনে রাস্তায় ঘুরতে বের হয়ে নিখোঁজ হয়। এ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। সন্তান হারিয়ে মা লক্ষ্মী রানি ও বাবা সুরেশ বাড়ৈ পাগলপ্রায়। নিখোঁজ সজিবের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। সন্ধান পেলে ০১৭১৩৯৫১৩১৩, ০১৭৩৫৭২০৯৫২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
