২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : ইসলাম ও নৈতিক শিক্ষা

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২০:৫৮
প্রিয় শিক্ষার্থীরা আজ ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া হলো। প্রথম অধ্যায় ১। আখিরাত মানে কী ? ২। ইমান শব্দের অর্থ কী ? ৩। আমাদের দীনের নাম কী ? ৪। সারাবিশ্বের পালনকর্তা কে ? ৫। মুমিন কাকে বলে ? ৬। ইমানের ফল কী ? ৭। আজাব অর্থ কী ? ৮। ইমান কেন প্রয়োজন ? ৯। ওহি কাকে বলে ? ১০। ইসলাম কাকে বলে ? ১১। কে রিজিকদাতা ? ১২। ইন্নাল্লাহা সামিউন আলিম এর অর্থ কী ? ১৩। রসুল কাকে বলে ? ১৪। রিসালাত কাকে বলে ? ১৫। নবি-রাসুল কাকে বলে ? ১৬। ওহি মানে কী ? ১৭। ওহি নিয়ে কে নবি-রসুলগণের কাছে আসতেন ? ১৮। নবি-রসুলগণের জীবনের লক্ষ্য কী ছিল ? ১৯। নবি-রসুলগণের মূল শিক্ষা ছিল কয়টি ? ২০। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি কে ? ২১। আখিরাত অর্থ কী ? ২২। আখিরাত সর্ম্পকে নবি-রসুলগণ কীভাবে জেনেছেন ? ২৩। কবরে কজন ফেরেস্তা আসেন ? ২৪। মৃত্যুর পরের জীবন কেমন ? ২৫। কবরে মৃত্যু ব্যক্তিকে কয়টি প্রশ্ন করা হবে ? ২৬। আখিরাতের প্রথম ধাপ কোনটি ? ২৭। হাশর কাকে বলে ? ২৮। কিয়ামত কাকে বলে ? ২৯। মিজান কাকে বলে ? ৩০। আমলনামা বলতে কী বোঝায় ? ৩১। কেরামান-কাতেবিনের কাজ কী ? ৩২। একজন মুসলমানের চরিত্র কেমন হবে ? ৩৩। আমরা কী বলে আল্লাহর শোকর আদায় করবো ? দ্বিতীয় অধ্যায় ১। মুসাফির কাকে বলে ? ২। আহকাম কাকে বলে ? ৩। আরকান কাকে বলে ? ৪। সাওম কাকে বলে ? ৫। জাকাত কাকে বলে ? ৬। কুরবানি কাকে বলে ? ৭। আকিকা কাকে বলে ? ৮। পরিচ্ছন্নতা কাকে বলে ? ৯। জাকাতের নিসাব বলতে কী বোঝায়? ১০। তারাবির সালাত কখন আদায় করতে হয় ? ১১। সাওমকে আত্মরক্ষার ঢাল বলা হয়েছে কেন ? ১২। মসজিদ কাকে বলে ? তৃতীয় অধ্যায় ১। মহানবি (স) সুন্দর চরিত্র সর্ম্পকে কী বলেছেন ? ২। ‘সৃষ্টির সেবা ’কাকে বলে ? ৩। ক্ষমাশীল ব্যক্তি কে ? ৪। মন্দকাজ কাকে বলে ? ৫। মহানবি (স) শ্রমিকদের পারিশ্রমিক সর্ম্পকে কী বলেছেন ? ৬। মানবজাতির আদিপিতা কে ? ৭। মানবজাতির আদিমাতা কে ? ৮। মহানবি (স) মক্কাবাসীদেরকে কিসের আহবান জানিয়েছিলেন ? ৯। আমরা পিতামাতার জন্য আল্লাহর কাছে কী বলে দোয়া করবো ? ১০। সততা কাকে বলে ? ১১। দেশপ্রেম বলতে কী বোঝায় ? ১২। আখলাক কাকে বলে ? ১৩। আমরা পিতামাতার সাথে কীরূপ ব্যবহার করবো ?