শ্যালোমেশিনের ছেঁড়া তারে জড়িয়ে ছোট ভাইয়ের মৃত্যু হলেও জমদুয়ার থেকে ফিরে এসেছেন বড় ভাই। গতকাল রবিবার সকালে নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের কামারপাড়া গ্রামের আব্দুস সামাদের পুত্র মশিউর রহমান (১৬) শ্যালোমেশিনের সংযোগ তার মেরামতের সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়। তাকে উদ্ধারে বড় ভাই মিনারুল ইসলাম (২০) এগিয়ে গেলে সেও গুরুত্বর আহত হয়। তাকে মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
