এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২১:০০
অধ্যায়:মানুষ মুহম্মদ (স) গতকালের পর ১৪। মহানবী হযরত (স) এর বক্তৃতার মাঝখানে কে তাঁকে প্রশ্ন করে বাধা সৃষ্টি করেছিল? ক. খঞ্জ খ. পঙ্গু গ. বধির ঘ. অন্ধ ১৫। কোন যুদ্ধে হযরত মুহম্মদ (স) এর পরাজয়ের মিথ্যা সংবাদ শোনা গিয়েছিল? ক. বদর যুদ্ধে খ. ওহোদ যুদ্ধে গ. আহযাব যুদ্ধে ঘ. খয়বরের যুদ্ধে ১৬। “হযরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্যেও স্থান লাভ করে নাই”-কোনটি? ক. অর্থচিন্তা খ. বংশ গৌরব গ. নিদারুন মনোকষ্ট ঘ. প্রেম ও করুণা ১৭। বক্তৃতার মাঝখানে একটি প্রশ্ন করে কে মহানবীকে (স) থামিয়েছিল? ক. জনৈক বেদুঈন খ. জনৈক পথচারী গ. জনৈক অন্ধ ঘ. জনৈক মরুচারী ১৮। কোনটির সাধনায় রাসূলের চরিত্র মধুময় হয়ে উঠেছিল? ক. ধর্মের খ. ন্যায়ের গ. সত্যের নিবিড় ঘ. সুশাসন ১৯। হযরত মুহম্মদ (স) মক্কা ছেড়ে মদিনায় গেলেন কেন? ক. মদিনাবাসীর নিমন্ত্রণ রক্ষার্থে খ. সাহাবীদের সাথে দেখা করার জন্য গ. মদিনাবাসীকে ইসলামী দাওয়াত প্রচার করার জন্য ঘ. মক্কাবাসীর নির্যাতন সহ্য করতে না পেরে ২০। ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধের মূল বক্তব্য কী? ক.ইসলাম সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা করা খ.মহানবীর গুণাবলি সম্পর্কে আলোকপাত করা গ.মহানবীর অলৌকিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা ঘ. মহানবীর মানবীয় বৈশিষ্ট্য আলোচনা ২১। হযরত মুহম্মদ (স) পাপী মানুষকে কী করতেন? ক. অভিশাপ দিতেন খ. ভালোবাসতেন গ. উপদেশ দিতেন ঘ. ঘৃণা করতেন ২২। ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে বক্তব্য প্রকাশের প্রধান বাহন কী? ক. মহানবীর ধর্ম প্রচার খ. মহানবী (স) এর ক্ষমার দৃষ্টান্ত উপস্থাপন গ. মহানবী (স) এর উদারতার প্রচার ঘ. মহানবী (স) এর মানবীয় গুণাবলি ২৩। মুহম্মদ (স) কে ‘অনুকরণীয়’ ও ‘বরণীয়’ বলা হয়েছে কেন? ক. ন্যায়বিচার খ. সুশাসন গ. মানবীয় গুণাবলি ঘ. সাহসিকতা ২৪। “ইমাম হাসান (রা) তাঁর বিষদাতাকে চিনতে পেরেও তাকে ক্ষমা করে দেন এবং আর্শীবাদও করেন।”-‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে উল্লিখিত মহানবী (স) এর কোন গুণটি ইমাম হাসান (রা) এর মধ্যে দেখা যায়? ক. সৌজন্যতা খ. ন্যায়পরায়ণতা গ. মহত্ত্ব ঘ. মানবপ্রেম ২৫। নিচের কোন বক্তব্যে ‘হযরত মুহম্মদ (স)’ এর ‘সাদাসিদে জীবন যাপনে’র চিত্র প্রকাশ ঘটে? ক. মুহম্মদ (স) একজন রাসূল বৈ আর কি কিছু নন খ. জন্মদুঃখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন গ. আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই ঘ. ব্যঙ্গ বিদ্রুপে বারবার তিনি উপহাসিত হইয়াছেন ১৪. ঘ ১৫. ঘ ১৬. খ ১৭. গ ১৮. গ ১৯. ঘ ২০. ঘ ২১. খ ২২. ঘ ২৩. গ ২৪. গ ২৫. গ