শনিবার রংপুরের কাউনিয়ায় এক কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টায় অপহরণকারী ও তার সহযোগী মাইক্রোবাস চালক আটকের পর পুলিশে সোপার্দ করে স্থানীয় লোকজন। পরে দিনভর রফাদফা শেষে উেকাচের বিনিময়ে রাতে অপহরণকারীর সহযোগী মাইক্রোচালক ইউছুফকে ছেড়ে দেয় পুলিশ।
জানা গেছে, উপজেলার তালুকসাহাবাজ গ্রামের আব্দুল জব্বারের মেয়ে জান্নাতুল নেছাকে শনিবার সকালে জোড়দীঘি পাড় এলাকা থেকে জোরপূর্বক গাড়িতে উঠানোর চেষ্টা করলে তার চিত্কারে স্থানীয় লোকজন মাইক্রোচালকসহ অপহরণকারীকে আটক করে।
পরে পুলিশকে খবর দিলে কাউনিয়া থানার এসআই আতিক, এএসআই অনিল ঘটনাস্থলে গিয়ে মাইক্রো ড্রাইভার ইউছুফ আলী, অপহরণকারী গাইবান্ধা জেলার দুই সন্তানের জনক হাবিবুর রহমান হাবিব (আশরাফুল ) এবং তাদের ব্যবহূত মাইক্রোটি থানায় নিয়ে আসে। দিনভর দেনদরবারের পর বিশ হাজার টাকায় রফাদফা শেষে ওই রাতেই মাইক্রোসহ ড্রাইভারকে ছেড়ে দেয় পুলিশ।
