মুক্তিযুদ্ধে আলফাডাঙ্গা

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২১:০৬
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মুক্তিযুদ্বের বেশকিছু গুরুত্ব ঘটনা রয়েছে। আলফাডাঙ্গার যুবশ্রেণীসহ সর্বস্তরের মানুষ ছিল ভারতে গেরিলা ট্রেনিং-এ রত । এ খবর পাকসেনাদের কাছে পৌঁছে দেয় এ দেশের রাজাকার আল সামস দোসররা। এ সুযোগে পাক সেনারা আলফাডাঙ্গা উপজেলাতে ১৯৭১ সালের ৪ এপ্রিল প্রবেশ করে এবং গোটা আলফাডাঙ্গা বাজার আগুন দিয়ে পুড়িয়ে দেয়। একই দিন উপজেলা সংলগ্ন কুশুমদি গ্রামে গণহত্যা চালায় । ওই তিন এক সাথে হিন্দু সম্প্রদায়ের ১৭ জন নিরীহ মানুষকে এক সাথে হত্যা চালায়।