মুক্তিযুদ্ধে মধুখালীর কিছু ঘটনা

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২১:০৬
মুক্তিযুদ্ধাকালীন ৮ নং সেক্টর অধীন ১৯৭১ এর ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ডুমাইনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ হয়। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান ১০ ডিসেম্বর হরিপদ (বটপাড়া) খালের পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ হয়। সেদিনের সম্মুখ যুদ্ধে মফিজুর রহমান শহীদ হন। পাকবাহিনীর উপর্যুপরি গুলিতে মফিজুর গুলিবিদ্ধ হয়ে বাংকারে পড়ে যায়। এর পর তাকে নির্মমভাবে হানাদার বাহিনী বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে । হাফিজুরকে সেদিন পাকবাহিনী ধরে নিয়ে কামারখালী ক্যাম্পে গাছে ঝুলিয়ে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুচিয়ে নির্যাতন করে হত্যা করে। কমান্ডার সোহরাব ও মহসীন আলীর নেতৃত্বে বর্তমান উপজেলা কমান্ডার খুরশিদ আলম, আলতাব হোসেন, আবুল কাশেম সিকদার, আকরাম হোসেন, আব্দুল হাই, শাহ মো. শফিউল আলম, আকিদুল ইসলাম, মুজিবর রহমান, আকমল হোসেন, নুরুল ইসলাম চাঁন, নজরুল ইসলামসহ ৪০ জনের ১প্লাটুন মুক্তিযোদ্ধা এখানে সম্মুখ যুদ্ধে অংশ নেয়।