গাজীপুরে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৭১ দশমিক ১০। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ৭০৮জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১০ হাজার ৪৫৮জন পাস করেছে এবং মোট জিপিএ-৫ পেয়েছে- ৬১৪জন।
জেলার শীর্ষ ৫
গাজীপুরে এবারও সেরা ফলাফল করে জেলায় শীর্ষ অবস্থানে রয়েছে টঙ্গীর শফি উদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৬৫৭জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৩৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪৪জন। দ্বিতীয় স্থানে রয়েছে নগরীর কোনাবাড়ির এম ই এইচ আরিফ কলেজ। এতে ৪২২জন পরীক্ষার্থীর মাঝে ৪০৭জন পাস ও জিপিএ-৫ পেয়েছে ৮১জন। তৃতীয় স্থানে রয়েছে- গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ৪৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬৩ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১০৮জন। চতুর্থ স্থান অর্জনকারী সফিপুরের ভাষা শহীদ আব্দুল জাব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজের ১৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৪ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৪২ জন। এবং পঞ্চম স্থানে রয়েছে- গাজীপুর সরকারি মহিলা কলেজ। এ কলেজ থেকে ১ হাজার ৯৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৮৭৮জন পাস করেছে এবং ৭৬ জন জিপিএ-৫ পেয়েছে।
