মেহেরপুরেও ফল আশানুরূপ নয়

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২১:৫১
মেহেরপুরেও এইচএসসি ফলাফল আশানুরূপ হয়নি। যশোর শিক্ষা বোর্ডের অধীনে মেহেরপুর সদর উপজেলায় পাসের হার ৫৪ দশমিক ৫৮ ভাগ এবং মুজিবনগর উপজেলায় পাসের হার ৪৩ দশমিক ৭৩ ভাগ। মেহেরপুর সদর উপজেলা থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩০ জন। মুজিবনগর উপজেলা থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন। ফলাফল অনুযায়ী মেহেরপুর সরকারি মহিলা কলেজ থেকে অংশগ্রহণকারী ৫২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন জিপিএ-৫ সহ ৩১৩ জন, সরকারি কলেজ থেকে ৩১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ-৫সহ ১১৯ জন, মেহেরপুর পৌরকলেজ থেকে ৩৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন জিপিএ-৫সহ ২২৪ জন, এ আর বি কলেজ থেকে ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে এক জন জিপিএ-৫সহ ৭৩ জন এবং যাদুখালী স্কুল এন্ড কলেজ থেকে ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জন পাস করেছে। এদিকে মুজিবনগর উপজেলার মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ থেকে ৪২৬ জন পরীক্ষার্থীর মধ্যে একজন জিপিএ-৫সহ ২২৪ জন এবং মহাজনপুর কলেজ থেকে ৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জন পাস করেছে। এদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকার অধীনে এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজ থেকে ২৯ জনের মধ্যে ২৮ জন, আহামদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজ থেকে ৬৯ জনের মধ্যে ৪ জন জিপিএ-৫ সহ ৬৫ জন, আন নূর টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজ থেকে ৫৭ জনের মধ্যে ৪ জন জিপিএ-৫সহ ৪০ জন পাস করেছে।