টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

আপডেট : ১৪ মে ২০১৯, ২১:৫৬

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে।

সূত্রে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলার দমদমিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮শ ৮৫ পিস ইয়াবাসহ মোচনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি-ব্লকের ইউছুপের স্ত্রী খালেদাকে (২০) আটক করে। এ ব্যাপারে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. ফয়সাল হাসান খান বলেন, আটক মহিলাকে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সোপর্দ করা হয়েছে।

চন্দনাইশে ইয়াবাসহ আটক এক

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাছবাড়িয়াস্থ সড়ক ভবনের সামনে একটি কোচ থেকে মঙ্গলবার ভোরে এক হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক জহির উদ্দিন কুমিল্লার খোশকান্ডি এলাকার আবদুল মতিন ভুঁইয়ার ছেলে। চন্দনাইশ থানার ইনচার্জ কেশব চক্রবর্তী সত্যতা নিশ্চিত করেন।