প্রথমবারের মতো টুঙ্গিপাড়া ঢাকা রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২২:৪৪
জেলার টুঙ্গিপাড়া-ঢাকা রুটে বিআরটিসির বিলাস বহুল এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ডে গতকাল রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান এ সার্ভিসের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা মাহবাবু আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন, বিআরটিসির খুলনা ডিপো ম্যানেজার নিহার রঞ্জন মজুমদার, আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম, শেখ সাইফুল ইসলাম প্রমুখ। এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।