গত ১ আগস্ট ঢাকার রমনায় পুলিশ কনভেনশন হলে গাজীপুর অফিসার্স ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিএসআইআরের সাবেক চেয়ারম্যান ড. আমজাদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সিরাজুল ইসলাম, পুলিশের ডিআইজি মঞ্জুর কাদের খান, বিসিকের ম্যানেজার শরীফুল ইসলাম ভুঁইয়া ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান। সাবেক অতিরিক্ত সচিব রেজাউর রহমান, সাবেক সচিব শেখ মোতাহার হোসেন ও মাহবুব উল আলম খানসহ গাজীপুর জেলার চার শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
