বিদেশ গমনকালে উপকূল থেকে ১১ রোহিঙ্গা আটক

আপডেট : ১৪ মে ২০১৯, ২১:৫৭

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফ বাহারছড়া উপকূল হয়ে মালয়েশিয়া গমনের জন্য অবস্থানকালে ফের ১১ জন নারীকে আটক করেছে পুলিশ।

জানা যায়, গত সোমবার রাত ১০টার দিকে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন মালয়েশিয়া গমনের খবর পেয়ে বিশেষ ফোর্স নিয়ে বড় ডেইলের একটি বসত-বাড়ির পার্শ্ববর্তী এলাকা হতে অভিযান চালিয়ে কুতুপালং ডি-ব্লকের নুর বেগম (১৯), মিনারা বেগম (২০), শুকুরা খাতুন (১৮), সেতেরা (১৮), নুর ফাতেমা (১৫), হামিদা খাতুন (৩০), ইয়াসমিন ফাতেমা (১২), কুসমিন (৩০), নুজুমা (১৭), জয়নাব বিবি (১৬) এবং ছমিদাকে (২৫) আটক করে।

বাহারছড়া পুলিশ তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা সাপেক্ষে উদ্ধারকৃত ভিকটিমদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।