সংবাদপত্রে ঈদের ছুটি ৮-১০ আগস্ট

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২৩:০৪
নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (নোয়াব) তাদের সদস্যদের জন্য আগামী ৮, ৯ ও ১০ আগস্ট পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে। গতকাল রবিবার নোয়াবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯, ১০, ১১ তারিখ কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না। ঈদুল ফিতর যদি ১০ আগস্ট পালিত হয়, তাহলে ১১ তারিখও ছুটি থাকবে। সেক্ষেত্রে ১২ আগস্টও পত্রিকা প্রকাশিত হবে না।