জিম্যারম্যানকে প্রেসিডেন্ট পদে সমর্থন!

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২৩:০৫
যুক্তরাষ্ট্রে এক কৃষ্ণাঙ্গকে হত্যার সঙ্গে জড়িত জর্জ জিম্যারম্যানকে প্রেসিডেন্ট পদে সমর্থন দিয়েছে আলাস্কার নাগরিকদের একটা অংশ। তাকে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় তারা। তার সঙ্গে রিপাবলিকান দল থেকে সারাহ পালিন এবং জেব বুশসহ আরো অনেকে রয়েছে। সমপ্রতি এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। খবর ইউপিআই ডটকমের। কৃষ্ণাঙ্গ ট্রেভন মার্টিনকে শ্বেতাঙ্গ জিম্যারম্যান হত্যা করে বলে অভিযোগ ওঠে। কিন্তু আদালতের রায়ে সে খালাস পেলে প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে বর্ণ বৈষম্যের। এমনকি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এর সমালোচনা করেন এবং বলেন, ৩৫ বছর আগে আমিও ট্রেভনের পরিণতির শিকার হতে পারতাম। সেই জিম্যারম্যানকে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় আলাস্কার শতকরা দুই ভাগ নাগরিক। রিপাবলিকান থেকে র্যান্ড পলকে ১৮ শতাংশ, সারাহ পালিনকে ১৪ শতাংশ এবং জেব বুশকে ৯ শতাংশ লোক প্রেসিডেন্ট পদে সমর্থন দেয়।