যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পুলিশ জানিয়েছেন, তারা একটি বাড়ি থেকে কুকুরের বাচ্চাকে বের করে দিয়েছেন। এর জন্য বাড়ি ঘেরাও করার প্রয়োজন হয়। ওই বাড়ির মালিক একজন অন্ধ ব্যক্তি। খবর ইউপিআই ডটকমের।
পুলিশের সিনিয়র অফিসার রবার্ট পেল্টন জানান, কয়েকদিন আগে এক বাড়ির মালিক ফোন করে জানান, তিনি কুকুরদের যন্ত্রণায় আছেন। তিনি মুক্তি চান। এরপর পশু চিকিত্সকদের নিয়ে ওই বাড়ি ঘেরাও করা হয়। দেখা যায়, বাড়ির মালিক গ্যারেজে বাস করছেন। কারণ তার বাড়ি কুকুররা দখল করে নিয়েছে। কয়েকদিন আগে বাড়ির তত্ত্বাবধায়ক মারা যাওয়ার পর থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। পেল্টন জানান, বাড়িতে ৭৫টি কুকুর পাওয়া গেছে এবং বাড়ির মালিক অন্ধ। কিছু কুকুরের স্বাস্থ্য খারাপ হলেও বেশিরভাগই সুস্থ আছে।
