ঝিনাইদহের কালীগঞ্জ ৩ রাউন্ড গুলি ও বিদেশি পিস্তলসহ মাজাহারুল আনোয়ার প্রিন্স (৩৮) নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে কালীগঞ্জ পৌর শহরের মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজের পাশ থেকে তাকে আটক করা হয়।
প্রিন্স কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনারুল ইসলামের ছেলে এবং তার বাড়ি কালীগঞ্জ শহরের কলেজ রোডে। কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৩টায় তাকে গ্রেফতার করা হয়।
আটক প্রিন্স এর পিতা আনোয়ারুল ইসলাম জানান, তাকে রাজনীতিকভাবে হয়রানি করার জন্য পুলিশ তার পুত্রকে আটক করে অস্ত্র দিয়ে চালান দিয়েছে।
