সব দলের অংশগ্রহণে এবারের নির্বাচন প্রতিযোগিতামূলক ---------------তোফায়েল

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২২:৪১

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সব দলের অংশগ্রহণের মাধ্যমে এবারের নির্বাচন প্রতিযোগিতামূলক হচ্ছে। ভোলা-১ সদর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য গতকাল মঙ্গলবার বিকেলে ভোলা এসে পৌঁছলে বিভিন্ন ইউনিয়নের মানুষ তাকে শুভেচ্ছা জানান। এসময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার ব্যাপারে আদালত সিদ্ধান্ত নিবে। এ প্রসঙ্গে বলেন, সংবিধানের আর্টিক্যাল ৬৬ এর ২ (গ) অনুসারে দুই বছরের বেশি যদি কারো সাজা হয়, সুপ্রিম কোর্ট সেই সাজা মওকুফ বা স্থগিত না করে তা হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। খালেদা জিয়ার ব্যাপারও সেই রকম।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।