রসনা

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ১৮:১৫
ঈদের আনন্দকে ভাগ করে নিতে আমরা এই দিনে বাসায় আয়োজন করা হয় মজাদার খাবারের। পরিবারের সদস্যসহ অতিথি আপ্যায়নে মজাদার খাবারের রেসিপি দিয়েছেন আফরোজা জামান ও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু ১ শাহী টিক্কা উপকরণ :মাংসের কিমা ২ কাপ, বেসন ৫০ গ্রাম, মরিচ গুঁড়া আধা চা চামচ, লেবুর রস ১ চা চামচ, জয়ত্রী গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ কুচি ৩-৪টি, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চামচ, চিনি আধা চা চামচ, জায়ফল গুঁড়া আধা চা চামচ, তেল ভাজার জন্য, পেঁয়াজ বাটা ১ চা চামচ, লবণ পরিমাণমতো, রসুন বাটা ১ চা চামচ, ডিম ১টি, তেল ভাজার জন্য। প্রণালি :প্রথমে মাংসের কিমা ধুয়ে পানি ঝরিয়ে নিন। ডিম ও বেসন বাদে অন্য সব উপকরণ এক সাথে কিমায় মিশিয়ে ভালো করে মাখুন। মাখানো উপকরণ ২ ঘণ্টা মেরিনেট করে রাখুন। এবার এতে ডিম ও বেসন মাখিয়ে টিকিয়ার আকারে গড়ে নিন। চুলায় পাত্র বসিয়ে তাতে তেল দিন। তেল গরম হলে তাতে টিকিয়াগুলো অল্প আঁচে বাদামি করে ভেজে তুলুন। ন বা বি পো লা ও উপকরণ :বাসমতি চাল ২৫০ গ্রাম, গাজর (গ্রেট করা) ১ কাপ, ক্যাপসিকাম (কুচি) ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, ঘি আধা কাপ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ ৪-৫টি, আদা-রসুন বাটা ২ চা চামচ, তেজপাতা ২-৩টি, জাফরান আধা চা চামচ, দুধ এক কাপের চার ভাগের এক ভাগ, গোলাপজল ২ চা চামচ, পেঁয়াজ বেরেস্তা সাজানোর জন্য। প্রণালি :প্রথমে চাল ধুয়ে শুকিয়ে নিন। চুলায় পাত্র দিয়ে তাতে ঘি দিন। ঘি গরম হলে তাতে গাজর ও ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিন। এই ঘি’তে এবার পেঁয়াজ কুচি, লবণ, তেজপাতা, আদা-রসুন বাটা দিয়ে সামান্য কষিয়ে চাল দিয়ে দিন। এবার চালের পরিমাণের ডাবল পানি দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট রান্না করে ঢাকনা তুলে কাঁচামরিচ দিয়ে দিন। অন্য পাত্রে জাফরান, দুধ ও গোলাপজল একসাথে মিশিয়ে পোলাও দিন। কিছুক্ষণ দমে রান্না করে নামিয়ে সার্ভিং ডিসে ঢেলে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন। দ র বা রি মা ং স উপকরণ :মাংস ১ কেজি, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, পোস্তবাটা ১ চা চামচ, কাঁচামরিচ বাটা ২ চা চামচ, টক দই ১ কাপ, মরিচ গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, নারকেল বাটা ১ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, দুধ আধা কাপ, বাদাম বাটা ১ চা চামচ, টমেটো (কিউব করে কাটা) আধা কাপ, পানি পরিমাণমতো। প্রণালি :প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। চুলায় পাত্র দিয়ে তাতে তেল দিন। তেল গরম হলে একে একে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, নারকেল বাটা, বাদাম বাটা সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। এবার তাতে মাংস দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিট রান্না করুন। ২০ মিনিট পর ঢাকনা তুলে পেস্তা বাটা, টক দই, ঘি, দুধ দিয়ে কিছুক্ষণ নেড়ে পরিমাণমতো পানি দিয়ে আরও ২০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। মাংস মাখা মাখা হয়ে উপরে তেল উঠে এলে নামিয়ে গরম গরম পোলাওয়ের সাথে পরিবেশন করুন মজাদার দরবারি মাংস। বো র হা নি উপকরণ :মিষ্টি দই ১ কাপ, পুঁদিনা পাতা বাটা ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, পানি পরিমাণমতো, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, টক দই ১ কেজি, লবণ পরিমাণমতো। প্রণালি :সব উপকরণ এক সাথে বিটার দিয়ে বিট করুন। এবার ঠাণ্ডা করে পরিবেশন করুন। গ্রিন চিলি চিকেন উপকরণ :মুরগির মাংস ১ কাপ, পেঁয়াজ ভাঁজে খোলা ১ কাপ, তেল ৩ টেবিল চামচ, আদা ও রসুন বাটা আধা চামচ, গোল মরিচ ১ চা চামচ, পেঁয়াজ পাতা আধা কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, পানি ১ কাপ, কাঁচা মরিচ ১৪টি, চিনি ১ চা চামচ, টেস্টিং সল্ট ১ চা চামচ, লবণ পরিমাণমতো, সয়াসস ১ টেবিল চামচ। যেভাবে তৈরি করবেন :কড়াইয়ে তেল দিয়ে আদা, রসুন বাটা দিয়ে নেড়ে মাংসগুলো দিতে হবে। মাংসগুলো ৫ মিনিট নেড়ে, পেঁয়াজ, গোলমরিচ, সয়াসস, চিলি, লবণ, টেস্টিং সল্ট দিতে হবে। এরপর কর্নফ্লাওয়ার গুলানো পানি দিতে হবে। মাংসটা থকথকে হলে নামিয়ে ফেলতে হবে। মিক্স ফ্রুট পুডিং উপকরণ :ডিম ৪টি, গুঁড়া দুধ ১ কাপ, পানি ২ কাপ, ভেনিলা পাউডার ১ চা চামচ, চিনি ১ কাপ, জর্দার রং সামান্য, কন্ডেন্সমিল্ক আধা কাপ, মিক্স ফ্রুট ১ কাপ। যেভাবে তৈর করবেন :ক্যারামিন করে নিন। গুঁড়া দুধ, ডিম, পানি দিয়ে বিট করে নিন। জর্দা দিন সামান্য। ভেনিলা পাউডার কন্ডেন্স মিল্কের সাথে মিশ্র করে নিন। পুডিং ডিমে দিয়ে উপরে মিক্স ফ্রুট সাজিয়ে ওভেনে ১৮০০ সে. বেক করুন। সবজি সালাদ উপকরণ :শসা ১টি, গাজর ২টি, বিট ২টি, পেঁয়াজ ১টি, লেটুস পাতা, টমেটো ৩টি, মরটশুঁটি ১ কাপ, বাঁধাকপি ১ কাপ (সরু করে কাটা), চিলি সস কয়েক ফোঁটা, মেয়োনেজ সস ১ টেবিল চামচ, টমেটো সস ২ চা চামচ। যেভাবে তৈরি করবেন :গাজর, শসা, টমেটো, পেঁয়াজ, বিট গোল করে কেটে নিন। সব আলাদা আলাদা লবণ পানিতে অল্প সেদ্ধ করে নিন। সাজানোর সময় প্রথম প্লেটের মাঝখানে বাঁধাকপি, তার চারদিকে মটরশুঁটি এভাবে পর পর সবজিগুলো সাজিয়ে নিন। বাঁধাকপির উপর মেয়োনেজ, টমেটো ও চিলি সস ভালো করে ফেটিয়ে ঢেলে দিন। ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন। খোসকা পোলাও উপকরণ :পোলাওয়ের চাল ২ কাপ, ঘি ৪ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, দারুচিনি ২ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৫টি, তেজপাতা ২টি, গরম পানি সাড়ে ৩ কাপ। দুধ আধা কাপ, চিনি আধা চা চামচ, কাঁচা মরিচ ৫টি, লবণ পরিমাণমতো। যেভাবে তৈরি করবেন :চাল ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। ওভেন প্রুফ ডিশে ঘি বা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ৪ মিনিট হাইপাওয়ার দিতে হবে। ওভেন থেকে বাটি বের করে ভাজা পেঁয়াজ উঠিয়ে আদা বাটা, পেঁয়াজ বাটা ও ৩ টেবিল চামচ পানি দিয়ে ১ মিনিট হাইপাওয়ারে রাখতে হবে। ওভেন থেকে ডিশ বের করে চালে মসলা দিয়ে ভালো করে নেড়ে দিন। তারপর গরম মসলা, পানি ও লবণ দিয়ে হাইপাওয়ারে ১০ মিনিট রাখতে হবে। মাঝে দু’বার নেড়ে দিতে হবে। ওভেন থেকে ডিশ বের করে দুধ, চিনি দিয়ে ভালো করে নেড়ে দিয়ে মিডিয়াম হাইতে ১০ মিনিট রাখতে হবে। মাঝে একবার নেড়ে দিতে হবে। ওভেন থেকে ডিশ বের করে কাঁচা মরিচ, ভাজা পেঁয়াজ দিয়ে ওভেন লো হিটে ৫ মিনিট রেখে বন্ধ করে ১০ মিনিট দমে রাখতে হবে।