আজ ২২ শ্রাবণ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৭ রমজান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ:রবি ও শুক্র। আপনার শুভসংখ্যা: ১ ও ৬। শুভবার: রবি ও শুক্রবার। শুভরত্ন:রুবী ও হীরা।
প্রকৃতিগতভাবে আপনি: আপনি উদার, সহানুভূতিশীল ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। স্নেহ ও ভালোবাসার অনুভূতি প্রবল। সৃজনশীল ও নাটকীয় মন আছে আপনার। সহজেই বন্ধুত্ব করতে পারেন। নতুন বন্ধু ও পরিমণ্ডলের প্রতি আকৃষ্ট হবেন সহজেই। সহজেই অন্যদের প্রভাবিত করে কাজ করিয়ে নিতে পারেন। কিন্তু অমিতব্যয়, বিলাস, ইন্দ্রিয় সুখপরায়ণতা ও অতিরিক্ত বন্ধুবাত্সল্য ক্ষতির কারণ হতে পারে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: প্রাণী বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং, চিকিত্সাবিদ এন্ড্রু স্টিল, মোফাজ্জল করিম, ভূগোলবিদ আলফ্রেড হেটনার, দুলেন্দ্র ভৌমিক ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ আপনজন কারো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। আশানুরূপ লাভ না হতে পারে। প্রাপ্তি যোগ আছে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অংশীদারী ব্যবসায় প্রত্যাশিত সাফল্য নাও আসতে পারে। চাকরিজীবীদের কর্মপরিবেশ অনুকূল থাকবে। আজ ভালো কোনো খবর পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ অভিনয় শিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও সাফল্য আসতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজ বাধাগ্রস্ত হতে পারে। সাংসারিক যে কোনো সমস্যা ধৈর্যের সাথে মোকাবিলা করুন। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ কারো সাথে অহেতুক বিবাদে জড়াবেন না। তর্ক-বিতর্ক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কর সংক্রান্ত কোনো ঝামেলায় জড়াতে পারেন। ব্যবসায়িক দিক তুলনামূলকভাবে ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ কর্মপরিবেশ ভালো থাকবে। কাজকর্মে অগ্রগতি হলেও প্রাপ্তি বিলম্বিত হতে পারে। পোশাক ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। গাড়ি চালকদের সতর্ক থাকতে হবে। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ মজুতদারির ব্যাপারে ব্যবসায়ীদেরকে সতর্ক থাকতে হবে। দাম্পত্য পরিবেশ খুব একটা ভালো থাকবে না। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ঘনিষ্ঠজনরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। শত্রু-মিত্র চিনে চলার চেষ্টা করুন। পারিবারিক ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ দেখা দিতে পারে। কারো প্ররোচনায় বিভ্রান্ত হওয়ার আশংকা আছে। বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হওয়ার আশংকা আছে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। কোনো আত্মীয় সম্পর্কে অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। যোগাযোগ শুভ ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। প্রাপ্তি যোগ আছে। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। বাড়িতে কারো বিয়ের ব্যাপারে কথা হতে পারে। কেনাকাটা ও ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। চিত্তচাঞ্চল্য পরিহার করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ জেদের বশবর্তী হয়ে কোনো কাজ না করাই ভালো। অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। সন্তানের কোনো ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। সকল ব্যাপারে সংযত থাকার চেষ্টা করুন ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ শরীর সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে পারলে ভালো করবেন।
