চুল ধোয়ার সঠিক উপায়

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২০:২৭
প্রতিদিন চুল ধোয়া ভাল তবে জরুরি নয়। চুলে খুব ময়লা না হলে প্রতিদিন না ধোয়াই ভাল। আপনার চুলের ধরনের ওপর নির্ভর করে চুল ধোয়ার প্রয়োজনীয়তা। চুল ধোয়ার আগে অবশ্যই চুলের জট ছাড়াতে হবে। কারণ ভেজা চুল সহজে ভেঙে যেতে পারে। তাই আগে ভাল করে আঁচড়ে পরে শ্যাম্পু করুন। আপনার চুলের ধরন বুঝে আপনার শ্যাম্পু ও কন্ডিশনার বেছে নিন। সব ব্র্যান্ডের শ্যাম্পু আপনার চুলে না ও মানাতে পারে। চুলের সাজানোর জন্য যত সম্ভব কম কেমিক্যাল পণ্য ব্যবহার করুন। স্টাইল করতে চাইলে চুল পরিস্কার রাখাই জরুরি। অতি মাত্রায় গরম পানি নয় বরং উষ্ণ গরম পানি দিয়ে গোসল করুন। পানি বেশি গরম হলে তা চুলের গোড়াকে আলগা করে ফেলতে পারে। শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারে সতর্ক হোন। চুলের গোড়ায় শ্যাম্পু ও আগায় কন্ডিশনার ব্যবহার করুন। এটাই চুল ধোয়ার এবং যত্ন নেওয়ার সঠিক উপায়।