ফ্যাশন সচেতনতাই ফ্যাশনে বারবার এনেছে বৈচিত্র্য এবং ঘটিয়েছে নতুন ফ্যাশনের আগমন। তবে, ফ্যাশন বৈচিত্র্যের প্রকাশ তরুণ-তরুণীদের মাধ্যমে ছড়ালেও ফ্যাশনের সৃষ্টিশীলতা ও বৈচিত্র্যের মূল কারিগর। আর প্লাস পয়েন্টের প্রতিটি শো-রুমেই ফ্যাশন আর তারুণ্যের বর্ণিল উপস্থাপনা মুগ্ধ করার মতো। সামনে ঈদকে টার্গেট করে প্লাস পয়েন্ট তারুণ্যকে মাথায় রেখে বেশকিছু ডিজাইন করেছেন। প্লাস পয়েন্ট রয়েছে একঝাঁক তরুণ ফ্যাশন ডিজাইনার। যারা তাদের মেধার দ্যুতি ছড়ান কাজের মাধ্যমে। প্লাস পয়েন্টের সবচেয়ে বড় শাখায় যে সব পণ্য পাওয়া যায় সেগুলো হলো—শার্ট ফরমাল, শার্ট ক্যাজুয়াল, প্যান্ট ক্যাজুয়াল, প্যান্ট ফরমাল, টাই, জিন্স প্যান্ট, থ্রি কোয়ার্টার প্যান্ট, টি-শার্ট (হাফ), টি-শার্ট (ফুল), টি-শার্ট পলো, ম্যাগি টি-শার্ট, বেল্ট, শীতের ব্লেজার, জ্যাকেট ইত্যাদি। জেনে রাখুন, তাদের সকল শাখায় একই পণ্য পাওয়া যায়। তারা শুধুমাত্র ছেলেদের পোশাক এবং এক্সেসরিজ বিক্রয় করে। এক নজরে চলুন দামের ধরনটা দেখে আসি। শার্ট ক্যাজুয়াল ৯৫০ টাকা থেকে শুরু করে ১৬৯০ পর্যন্ত। আর ফুলহাতা পাবেন ৯৯০ থেকে শুরু করে ১২০০ এর মধ্যেই। ঈদ এবার গরমের সময়েই পড়ল। এখন তাই চাই হালকা পোশাক। ঈদে পাঞ্জাবি তো পরা হবেই। সেই সাথে ছেলেদের ফরমাল শার্টের পছন্দের তালিকায়ও থাকে প্লাস পয়েন্ট। ফরমাল শার্ট তাই পাবেন এখানে একই রকম দামে। তাদের ঈদ সংগ্রহে রয়েছে হেভি ওয়াশড সুতি শার্ট, যা বেশ আরামদায়ক। এর বৈচিত্র্যময় বোতাম ও প্রিন্ট শার্টে এনেছে ভিন্ন মাত্রা। এতে রয়েছে চেক, স্ট্রাইপ্ড ও এক রঙের শার্ট। যারা একটু হালকা রং পছন্দ করেন, তাদের জন্য ক্যাটস আইয়ের রয়েছে ভিন্ন সংগ্রহ। প্যান্টের সংগ্রহওটাও তাদের দারুণ। ফরমাল বা ক্যাজুয়াল প্যান্ট রয়েছে ৭৫০ টাকা থেকে শুরু করে ২৮৫০ পর্যন্ত। প্লাস পয়েন্টের জিন্স প্যান্ট বোধকরি তরুণদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ১৪৫০ থেকে শুরু করে ৩০০০ টাকায় পাবেন দেশ-বিদেশি ব্যান্ডের দারুণ সব কালেকশন। এ ছাড়াও হাজার টাকার ভেতরেই পাবেন ফ্যাশনেবল সব টি-শার্ট। তো আর দেরি কেন? ভিড় বাড়ার আগেই ঢু মেরে আসুন প্রিয় প্লাস পয়েন্ট থেকে।
এ ক ন জ রে
কোথায় :এলিফ্যান্ট রোড, ঢাকা
কবে যাবেন :মঙ্গলবার বাদে যেকোনো দিন সকাল ১০টা থেকে রাত নয়টা
ব্যবস্থাপক বলেন :তরুণ প্রজন্ম বরাবরই রুচিশীল। তাদের রুচিশীল মনন আর চর্চাকে সহযোগিতা করার জন্য সব সময় চেষ্টা করেছে প্লাস পয়েন্ট। আমরা দেখতে চাই রুচিশীল ফ্যাশনেবল একঝাঁক তারুণ্য। এই তারুণ্য শুধু বাহ্যিকভাবেই রুচিশীল হবে না। আমরা দেখতে চাই এমন তারুণ্য, যারা ভেতরে-বাইরে সব ক্ষেত্রেই রুচিশীল।
