ফেসবুকেও অঞ্জন’স
যারা দেশীয় বুটিক থেকে কাপড় কিনতে চান তাদের জন্যই ঈদ পোশাকের ট্রেন্ডি আয়োজন থাকছে অঞ্জন’সে। পরিবারের সকলের জন্য পোশাকের এই আউটলাইনে থাকছে প্যাটার্ন ও ডিজাইন বৈচিত্র্যও। পোশাকে উত্সবের রঙে বর্ণিলতা ফুটে উঠেছে ডিজাইনের মুন্সিয়ানায়। যুগলবন্দি ফ্যাশন, শিশুর পোশাকসহ সর্বশেষ ঈদ কালেকশনের খোঁজে ঢু দিতে পারেন ফেসবুকেও : www.faceb ook.com/anjans.bd
অহং
ঈদকে সামনে রেখে ফ্যাশন হাউস অহং ক্রেতাদের সামনে হাজির হয়েছে নতুন ডিজাইনের পোশাক নিয়ে। অহংয়ের রয়েছে শাড়ির বিশেষ আয়োজন। শুধু শাড়িই নয়, বিভিন্ন ড্রেস ও অর্নামেন্টসের জন্যও অহং বেশ জনপ্রিয়। নগরীর অভিজাত এলাকা গুলশান এভিনিউতে অহংয়ের নতুন শোরুম স্থাপন করেছে। এবারের ঈদে অহংয়ের নতুন এই শোরুমে রয়েছে নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, অর্নামেন্টসসহ আরও নানা আয়োজন।
চট্টগ্রামে বে এম্পোরিয়াম
বন্দর নগরী চট্টগ্রামের নিউ মার্কেটের বিপণী বিতানে বে এম্পোরিয়ামের নতুন একটি সু স্টোরের উদ্বোধন করা হয়েছে।
ক্যাটস আই
নতুন কিছু নিয়ে এই ঈদে হাজির লাইফস্টাইল ব্র্যান্ড ক্যাটস আই। থিমভিত্তিক ফিউশন নিয়ে এবার থাকছে মেনজ ও ওমেন কালেকশন। গতানুগতিক প্যাটার্ন ভাবনা থেকে বেড়িয়ে আনা হয়েছে স্মার্ট অ্যান্ড ট্রেন্ডি লুক। ডিজাইনেও থাকছে বৈচিত্র্য।
ক্যাটওয়াক
ঈদকে সামনে রেখে ক্যাটওয়াক ফ্যাশন অ্যান্ড গ্ল্যামার বাজারে নিয়ে এসেছে বাহারি ও আকর্ষণীয় ডিজাইনের সব পোশাক। ক্যাটওয়াক ফ্যাশন অ্যান্ড গ্ল্যামারে ক্রেতারা পাবেন কুর্তি, আনস্টিচ থ্রি-পিস, বিভিন্ন ধরনের শাড়ি, আকর্ষণীয় ফ্যাশন জুয়েলারি, পার্টিব্যাগ ও বিভিন্ন মডেলের জুতা।
আড়ং
ঈদুল ফিতর উপলক্ষে আড়ং নিয়ে এসেছে গোল্ড প্লেটেড সিলভার জুয়েলারি। এক্সক্লুসিভ এসব গহনাগুলো নতুন ডিজাইনের, সেই সাথে এতে রয়েছে উজ্জ্বল রঙের ব্যবহার। এতে আরও যোগ করা হয়েছে রুবি, পান্না, পার্ল এবং নানা রংবেরঙের পাথর, যেগুলো এতে যোগ করেছে নতুন মাত্রা। দাম ১৫০০ থেকে শুরু করে ওজনের উপর ধরা হয়েছে।
ড্রেসলাইন
আসন্ন ঈদে ফ্যাশন হাউস ড্রেসলাইন তাদের অগণিত ক্রেতাদের প্রতি লক্ষ্য রেখে নতুন যে পোশাক নির্বাচন করেছে তার নাম হচ্ছে—ইরানী। এটি দুবাই স্টাইল ড্রেস। থ্রি-পিসটি পাওয়া যাবে বসুন্ধরা মার্কেটের দোতলায় ড্রেসলাইনের নিজস্ব শো-রুমসহ দেশের বিভিন্ন আউটলেটে।
ইজি
ঈদকে সামনে রেখে ইজি সেজেছে নতুন বৈচিত্র্যে। নতুন ডিজাইনের সব পোশাক নিয়ে ইজির এবারের ঈদ সম্ভার। ইজির এ সকল পোশাকসমূহের ডিজাইন করেছেন তৌহিদ চৌধুরী। ইজিতে থাকছে কালারফুল সব টি-শার্ট, পলো-শার্ট ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি, প্যান্ট ইত্যাদি।
ফারজানা শাকিলস
ফারজানা শাকিলস মেকওভার স্যালন লি. ২৩ জুলাই থেকে শুরু করতে যচ্ছে আকর্ষণীয় কম্বো অফার। আপনার প্রয়োজনের কথা চিন্তা করে সাধ ও সাধ্যের মধ্যে সাজানো হয়েছে এই কম্বোগুলো। এই অফারটি চলবে চাঁদ রাত পর্যন্ত। আপনার বয়স ও চেহারার সাথে মানানসই হেয়ার কাট ও হেয়ার কালার দিয়ে বদলে দিতে পারেন নিজেকে। যোগাযোগ :ধানমন্ডি-০১৭১৩৪৫১৭৭৬, গুলশান-০১৯২৬১৫৩০১০।
পঙিক্ত
প্রতি বছরের মতো এ বছরেও পঙিক্ত ঈদ উপলক্ষে বাজারে এনেছে ৫০টি নতুন ডিজাইনের টি-শার্ট ও ২০টি ডিজাইনের পাঞ্জাবি। টি-শার্ট রয়েছে তিনটি ক্যাটাগরির। এগুলো পাওয়া যাবে পঙিক্তর সকল আউটলেটে।
জেন্টাল পার্ক
উত্সবের রঙে নিজেকে সাজাতে সাধারণ কাটের স্লিমফিট ট্রেন্ডি পাঞ্জাবি এনেছে জেন্টাল পার্ক। নকশাকারদের ডিজাইনকৃত মোটিফকে অলংকারিক করে পোশাকে আনা হয়েছে ভিন্নতা। আঁটসাঁট ক্যাটিং বৈশিষ্ট্যের শর্ট পাঞ্জাবি আর লং পাঞ্জাবিতে থাকছে এমব্রয়ডারি, প্রিন্ট বা এপ্লিকের কাজ।
মুসলিম কালেকশন
ঈদকে সামনে রেখে মুসলিম কালেকশন এক্সক্লুসিভ নিয়ে এসেছে বাহারি ডিজাইনের সব সুতি শার্ট। ১০০ ভাগ সুতি কাপড়ে তৈরি এক্সক্লুসিভ এসব শার্ট এখন বাজারে পাওয়া যাচ্ছে। মুসলিম কালেকশনে ক্রেতারা পাচ্ছেন শতভাগ প্রিমিয়ার কটন, গিজা কটন, পিওর কটন, মুসলিম স্পেশাল, ইজিপশিয়ান কটনসহ নানা ডিজাইনের সব পার্টি শার্ট। সময় উপযোগী কাপড় ও আধুনিক ফ্যাশনের কথা মাথায় রেখে এসব শার্ট তৈরি করা হয়েছে।
সময়
আর কিছুদিন পর পালিত হবে ঈদ উত্সব। শিশু-কিশোর আবালবৃদ্ধবনিতা মহা আনন্দে উদযাপন করবে মহা এই উত্সব। আনন্দে একাকার হয়ে যাবে সব মানুষ। আর এই আনন্দকে পোশাকে ফুটিয়ে তুলতে শিল্পের আঁচড়ে নানা রঙের নানা ঢংয়ের শিশু-কিশোর সহ সকলের পাঞ্জাবি, টি-শার্ট, গেঞ্জির সমাহার ঘটিয়েছে সময় ফ্যাশন হাউস।
বিটপ গ্যালারির উদ্বোধন
সম্প্রতি উদ্বোধন করা হলো ফ্যাশন হাউস বিটপ গ্যালারির। মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন কফি হাউসের ২য় তলায় অবস্থিত ছিমছিম, নান্দনিক এই হাউসটির ফিতা কেটে উদ্বোধন করেন নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়েশা মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী ও পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। পোশাক, কসমেটিক্স, জুয়েলারি ও কিড্স আইটেমের প্রাধান্য রয়েছে এই গ্যালারিতে। ছুটির দিন ব্যতীত এই ফ্যাশন হাউসটি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
এমপ্রেস
ঈদ উপলক্ষে গরমকে মাথায় রেখে হালকা রং বিশেষ করে সাদাকে বেছে নিয়েছে এমপ্রেস। এই ঈদে এখানে নতুন ধরনের ভিঞ্চি সু পাবেন ক্রেতারা। এবারের এমপ্রেস কালেকশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে চকচকে পাথর আর কারচুপির কাজের দিকে। সালোয়ার-কামিজের নতুন একধারা জনপ্রিয় করে তুলেছে এমপ্রেস।
ল্যাভেন্ডার
এবারের ঈদে ল্যাভেন্ডার ক্রেতাদের জন্য নানা ডিজাইনের পোশাক দিয়ে সাজিয়েছে নিজের আউটলেটগুলো। এরমধ্যে রয়েছে মেয়েদের সালোয়ার-কামিজ, ছেলেদের পাঞ্জাবি ও নতুন ডিজাইনের শার্ট ও প্যান্ট, শিশুদের ধুতি সেট, কুর্তা, লং কুটি সেট, ফ্যাশন্যাবল পায়জামা। এসব পোশাক পাওয়া যাবে বসুন্ধরা সিটি ও গুলশান ১ নম্বর ডিসিসি মার্কেটের আউটলেটে।
নোঙর
রোজার ঈদকে সামনে রেখে ফ্যাশন হাউজ নোঙর ছেলেদের জন্য নিয়ে এলো সুন্দর সব জিন্স প্যান্ট, পাঞ্জাবি, রং-বেরঙের পোলো শার্ট ও টি-শার্ট। এ ছাড়া মেয়েদের জন্যও নোঙর নিয়ে এসেছে লেডিস প্যান্ট, কামিজ ও ফতুয়া। খিলগাঁও তালতলা মার্কেটের দ্বিতীয় তলার ২০৯ নম্বর দোকানের নোঙর ফ্যাশন হাউসে প্রতিদিনই ফ্যাশন সচেতন ক্রেতাদের ভিড় বাড়ছে।
