কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৪ মে ২০১৯, ২১:৫৯

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রাম থেকে রেক্সোনা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কলাপাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী মাছ বিক্রেতা শাহীন খাঁ পলাতক রয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, রেক্সোনার শিশু জুনায়েদ তাদের জানিয়েছে, সোমবার রাতে বাবা-মায়ের ঝগড়া হয়। মঙ্গলবার সকাল ৯টার পর কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা বেড়ার ছিদ্র দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।