২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : বাংলা

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২০:৪৫
মডেল প্রশ্ন প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ১, ২, ৩ এবং ৪ ক্রমিক প্রশ্নের উত্তর দাও: পানির অপর নাম জীবন। বেঁচে থাকার জন্য পানিই সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আমাদের পৃথিবীর চার ভাগের তিন ভাগই পানি। কিন্তু পানযোগ্য বিশুদ্ধ পানির পরিমান খুব বেশি নয়। বিজ্ঞানীরা আরো বেশি বিশুদ্ধ পানি পাওয়ার জন্য বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছেন কিন্তু সেইভাবে সফলতা আসেনি। সমপ্রতি ভারতীয় বিজ্ঞানীরা সমুদ্রের লবণাক্ত পানি নিয়ে গবেষণা করে আশার বাণী শুনিয়েছেন। তাঁরা বলেছেন সমুদ্রের লবণাক্ত পানিও একদিন বিশুদ্ধ পানি হিসেবে পান করা যাবে। কিন্তু সেই সময় পর্যন্ত আমাদেরকে প্রাকৃতিক পানির উপর নির্ভর করতে হবে। তাই আমরা পানির ব্যবহারে বেশ সচেতন থাকব এবং লক্ষ্য রাখব পানি যেন অপচয় না হয়। ১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১x৫ = ৫ i. ‘অবাক জলপান’ এটি কেমন রচনা? ক. নাটক খ. একাঙ্কিকা গ. নাটিকা ঘ. কাব্যনাটক ii. পথিক কোন গাঁয়ের লোক? ক. উত্তর গাঁয়ের খ. পুব গাঁয়ের গ. পশ্চিম গাঁয়ের ঘ. দক্ষিণ গাঁয়ের iii. সমুদ্রের পানি কী? ক. মিষ্টি খ. তিতা গ. লবণাক্ত ঘ. বিষাক্ত iv. ‘এক্সপেরিমেন্ট’ বলতে কী বোঝায় ? ক. নাটকের দৃশ্য খ. বিশুদ্ধ পানি গ. পরীক্ষা-নিরীক্ষা ঘ.পানিবিদ্যা v. জলতাঙ্ক হলে মানুষ কী খেতে পারে না? ক. আম খ. ভাত গ. জলপাই ঘ. পানি ২। নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূণ্যস্থান পূরণ করো। ১x৫ = ৫ শব্দ শব্দার্থ আকাঙ্ক্ষা ইচ্ছা, আগ্রহ বরকন্দাজ পাহারাদার কিরণ আলো ধরা পৃথিবী ফোটে প্রস্ফুটিত হয় প্রবাহিত হওয়া বয়ে চলা ক. — থাকলে মানুষ জীবনে উন্নতি করতে পারে। খ. নদীর জল — হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। গ. সকালে সূর্যের — ততটা তীব্র হয় না। ঘ. আমাদের পায়ের নিচে যে পৃথিবী, তা-ই —। ঙ. গাছে গাছে ফুল —। ৩। নিচের যুক্তবর্ণগুলো দিয়ে শব্দ গঠন করো: ১x৫ = ৫ জ্ঞ, ক্স, ণ্ট, স্ক, ষ্ট। ৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো: ৫x২ = ১০ ক. খাবার জল বলতে কী বোঝায়? খ. বিশুদ্ধ পানির অপচয় কেন রোধ করতে হবে? প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ৫, ৬, ৭ এবং ৮ ক্রমিক প্রশ্নের উত্তর দাও: বেশ তো ! খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই - কেমন? এই দেখুন এক শিশি জল-আহা ব্যস্ত হবেন না। দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অণুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা - এমনি চোখে দেখা যায় না, কিন্তু অণুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। আর এই জলটার কী দুর্গন্ধ দেখুন। পচা পুকুরের জল - ছেঁকে নিয়েছি, তবু গন্ধ। মডেলের পরবর্তী অংশ আগামীকাল