২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : ইসলাম ও নৈতিক শিক্ষা

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২০:৪৫
প্রিয় শিক্ষার্থীরা আজ ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন দেয়া হলো। সংক্ষিপ্ত প্রশ্ন চতুর্থ অধ্যায় ১। কুরআন মাজিদ পাঠের উদ্দেশ্য কয়টি ? ২। মাখরাজ কয়টি ? ৩। কণ্ঠনালির হরফ কয়টি ? ৪। তাজবিদ কাকে বলে ? ৫। মাখরাজ কাকে বলে ? ৬। দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় এমন বর্ণ কয়টি ? পঞ্চম অধ্যায় ১। আনসার কারা ? ২। মুহাজির কারা ? ৩। মদিনার সনদ কী ৪। হুদায়বিয়ার মন্ধি কী ? ৫। বিদায় হজ কাকে বলে ? ৬। পৃথিবীর আদি মানব কে ? ৭। পাদ্রী বহীরা হযরত মুহম্মদ (স) সম্বন্ধে কী মন্তব্য করেছিলেন ? ৮। হযরত মুহম্মদ (স) গঠিত সংঘের নাম কী ? ৯। মহানবি (স) প্রথমে কাদের মধ্যে ইসলাম প্রচার করেন ? ১০। ইবরাহীম (আ) কোথায় জন্মগ্রহণ করেন ? বর্ণনামূলক প্রশ্ন প্রথম অধ্যায় ১। নবি-রসুলগণের শিক্ষার মূল কথাগুলোর পাচঁটি কথা লেখ । ২। আখিরাতের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে পাঁচটি বিষয় বর্ণনা করো । ৩। আল্লাহ ক্ষমাশীল কথাটি পাঁচটি বাক্যে বুঝিয়ে লেখ। ৪। আল্লাহ তায়ালা সর্ম্পকে জানা ও ইমান আনার জন্য আমাদের কী কী জানা জরুরি ? পাঁচটি বাক্যে লেখ। ৫। সারাবিশ্বের পালনকর্তা কে? তাঁর লালন-পালন সর্ম্পকে সংক্ষেপে লেখ। ৬। একজন মুসলমানের চরিত্র কেমন হওয়া উচিত পাঁচটি বাক্যে বর্ণনা করো। ৭। আল্লাহ তায়ালার পাঁচটি গুণের নাম বাংলা অর্থসহ লেখ। দ্বিতীয় অধ্যায় ১। সাওমের গুরুত্ব ও তাত্পর্য পাচঁটি বাক্যে বুঝিয়ে বলো। ২। জাকাতের মাসারিফ কয়টি ও কী কী ? ৩। হজের গুরুত্ব ও তাত্পর্য সংক্ষেপে বর্ণনা করো। ৪। হজ কাকে বলে ? হজের ফরজগুলো সংক্ষেপে লেখ। ৫। এবাদত কাকে বলে ? সালাতের নিষিদ্ধ সময়গুলো কী কী লেখ । ৬। সালাতের দশটি ওয়াজিব লেখ ? ৭। সালাতের আহকামগুলো লেখ। ৮। সালাতের তাত্পর্য ও শিক্ষা বর্ণনা করে পাচঁটি বাক্যে লেখ। ৯। জাকাতের তাত্পর্য ও শিক্ষা পাচঁটি বাক্যে বুঝিয়ে লেখ। ১০। সালাতের আরকান কাকে বলে? আরকানগুলো কী কী ? ১১। সালাতের গুরুত্ব বর্ণনা করে পাঁচটি বাক্য লেখ। ১২। চার রাকাত ফরজ সালাত আদায়ের নিয়ম লেখ । তৃতীয় অধ্যায় ১। মন্দ কাজ সম্পর্কে মহানবি (স) কী বলেছেন ? ২। মহানবি (স) চাকরদের সম্পর্কে কী বলেছেন ? ৩। সংক্ষেপে হযরত উমর (র) -এর সততার পরিচয় দাও। ৪। আমরা কোন কোন মন্দ আচরণ থেকে দূরে থাকবো বর্ণনা করো। পরবর্তী অংশ আগামীকাল