প্রিয় শিক্ষার্থীরা আজ ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন দেয়া হলো।
সংক্ষিপ্ত প্রশ্ন
চতুর্থ অধ্যায়
১। কুরআন মাজিদ পাঠের উদ্দেশ্য কয়টি ?
২। মাখরাজ কয়টি ?
৩। কণ্ঠনালির হরফ কয়টি ?
৪। তাজবিদ কাকে বলে ?
৫। মাখরাজ কাকে বলে ?
৬। দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় এমন বর্ণ কয়টি ?
পঞ্চম অধ্যায়
১। আনসার কারা ?
২। মুহাজির কারা ?
৩। মদিনার সনদ কী
৪। হুদায়বিয়ার মন্ধি কী ?
৫। বিদায় হজ কাকে বলে ?
৬। পৃথিবীর আদি মানব কে ?
৭। পাদ্রী বহীরা হযরত মুহম্মদ (স) সম্বন্ধে কী মন্তব্য করেছিলেন ?
৮। হযরত মুহম্মদ (স) গঠিত সংঘের নাম কী ?
৯। মহানবি (স) প্রথমে কাদের মধ্যে ইসলাম প্রচার করেন ?
১০। ইবরাহীম (আ) কোথায় জন্মগ্রহণ
করেন ?
বর্ণনামূলক প্রশ্ন
প্রথম অধ্যায়
১। নবি-রসুলগণের শিক্ষার মূল কথাগুলোর পাচঁটি কথা লেখ ।
২। আখিরাতের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে পাঁচটি বিষয় বর্ণনা করো ।
৩। আল্লাহ ক্ষমাশীল কথাটি পাঁচটি বাক্যে বুঝিয়ে লেখ।
৪। আল্লাহ তায়ালা সর্ম্পকে জানা ও ইমান আনার জন্য আমাদের কী কী জানা জরুরি ? পাঁচটি বাক্যে লেখ।
৫। সারাবিশ্বের পালনকর্তা কে? তাঁর লালন-পালন সর্ম্পকে সংক্ষেপে লেখ।
৬। একজন মুসলমানের চরিত্র কেমন হওয়া উচিত পাঁচটি বাক্যে বর্ণনা করো।
৭। আল্লাহ তায়ালার পাঁচটি গুণের নাম বাংলা অর্থসহ লেখ।
দ্বিতীয় অধ্যায়
১। সাওমের গুরুত্ব ও তাত্পর্য পাচঁটি বাক্যে বুঝিয়ে বলো।
২। জাকাতের মাসারিফ কয়টি ও কী কী ?
৩। হজের গুরুত্ব ও তাত্পর্য সংক্ষেপে বর্ণনা করো।
৪। হজ কাকে বলে ? হজের ফরজগুলো সংক্ষেপে লেখ।
৫। এবাদত কাকে বলে ? সালাতের নিষিদ্ধ সময়গুলো কী কী লেখ ।
৬। সালাতের দশটি ওয়াজিব লেখ ?
৭। সালাতের আহকামগুলো লেখ।
৮। সালাতের তাত্পর্য ও শিক্ষা বর্ণনা করে পাচঁটি বাক্যে লেখ।
৯। জাকাতের তাত্পর্য ও শিক্ষা পাচঁটি বাক্যে বুঝিয়ে লেখ।
১০। সালাতের আরকান কাকে বলে? আরকানগুলো কী কী ?
১১। সালাতের গুরুত্ব বর্ণনা করে পাঁচটি বাক্য লেখ।
১২। চার রাকাত ফরজ সালাত আদায়ের নিয়ম লেখ ।
তৃতীয় অধ্যায়
১। মন্দ কাজ সম্পর্কে মহানবি (স) কী বলেছেন ?
২। মহানবি (স) চাকরদের সম্পর্কে কী বলেছেন ?
৩। সংক্ষেপে হযরত উমর (র) -এর সততার পরিচয় দাও।
৪। আমরা কোন কোন মন্দ আচরণ থেকে দূরে থাকবো বর্ণনা করো।
পরবর্তী অংশ আগামীকাল
