‘ঈদ ভাবনা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২০:৫৪
গত ৪ আগস্ট রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো অ্যাভিরা ঈদ ভাবনা বিষয়ক লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। স্মার্ট টেকনোলজিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন স্মার্ট টেকনোলজিসের মহাব্যবস্থাপক জাফর আহমেদ এবং অ্যাভিরা প্রোডাক্ট ইন চার্জ মো. সাইফুল ইসলাম। প্রতিযোগিতায় বিচারক প্যানেল হিসেবে কাজ করেন মাসিক কম্পিউটার জগত্-এর সহকারী সম্পাদক এমএ হক অনু, দৈনিক ইত্তেফাকের তথ্যপ্রযুক্তি পাতার বিভাগীয় সম্পাদক মোজাহেদুল ইসলাম ঢেউ, দৈনিক প্রথম আলো অনলাইনের সাব-এডিটর বাদশাহ মিন্টু এবং দৈনিক সমকালের সাব-এডিটর হাসান জাকির। স্মার্ট টেকনোলজিসের ফেসবুক ফ্যান পেজে (www.faceb ook.com/SmartTechnologiesBD) এই প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হলেন চাঁদপুরের নুরুন নাহার শিল্পী, দ্বিতীয় বিজয়ী হলেন ঢাকার সোবহান শেখ এবং তৃতীয় বিজয়ী হলেন যশোরের মনজুরে এলাহী। পরবর্তী ৫জন বিজয়ীকেও পুরস্কৃত করা হয়।