চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে দুইটি হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং একটি মহাজনী মুদি দোকানে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মো. আ. সালাম এই অভিযানে নেতৃত্ব দেন। এসময় চাটমোহর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর এস এম আসলাম হোসেন ও পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ দুলাল উপস্থিত ছিলেন।
আভিযানকালে পৌর শহরের স্বাদ হোটেল এন্ড রেস্টুরেন্টে ফ্রিজে পচা খাবার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পানীয় বিক্রি করায় হোটেল মালিককে ১৫ হাজার টাকা, স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে মেয়াদ উত্তীর্ণ পানীয় সংরক্ষণ ও বিক্রি করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
