মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী অর্থনৈতিকভাবে সবল লোকদের ওপর যাকাত ফরজ, ২.৫% হারে যাকাত আদায় করতে হয়। তাই যাকাতে অর্থের পরিমাণ বেশি। আমাদের দেশে অনেক ধনী ব্যক্তি আছেন তাঁদের যাকাতের অর্থ থেকে প্রতি বছর গরিব লোকদের এক পিস করে কাপড় দেওয়া হয়। পরের বছর আবার একই নিয়মে কাপড় নিতে তৈরি হতে থাকে আগের গরিব লোকগুলো। এতে তাদের ভাগ্যের পরিবর্তন হয় না। তাছাড়া পত্রিকাতে প্রকাশ, যাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে অনেক লোক হতাহত হয়। তাই আমার মতে যদি যাকাতের অর্থের ৭৫% দিয়ে কয়েকজন গরিব লোককে বকনা বাছুর, দুধের গাভী, চায়ের দোকান, রিকশা, ভ্যান ইত্যাদি স্বাবলম্বী হওয়ার মতো কিছু করে দিলে পরবর্তী বছর সে লোক যাকাতের জন্য আসবে না যদি তারা পরিশ্রমী হয়। বাকি ২৫% দিয়ে যারা কাপড়ের আশায় থাকে তাদেরকে কাপড় দিন। যাকাত দিলে গরিবের সংখ্যা কমতে থাকবে। দেশ হবে স্বাবলম্বী।
মো. মিজানুর রহমান.
গ্রাম:সোনারচর, গোবিন্দপুর, মেঘনা, কুমিল্লা
