ঈদের আগে ভিজিএফের চাল পেয়ে দুস্থ-অসহায় পরিবারগুলো খুবই খুশি। গতকল সোমবার দাউদকান্দি উপজেলার ১৫টি ইউনিয়নের ১৯ হাজার ২৮৭টি দুস্থ-অসহায় পরিবারের মাঝে মাথাপিছু ১০ কেজি করে মোট ১৯৩ টন চাল বিতরণ করা হয়। দুস্থ-অসহায় পরিবারগুলোর সাথে আলাপকালে তারা বলেন, ঈদের আগে ১০ কেজি করে চাল পাওয়ায় অন্তত ঈদের সময় ছেলে-পুলেদের নিয়ে পেট পুরে খাওয়ার ব্যবস্থা হয়েছে। দুস্থ মানুষগুলো সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
