‘এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ’ গাইবান্ধার উদ্যোগে রবিবার দুপুরে ১০ জন দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে হুইল চেয়ার বিতরণ করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জের প্রেসিডেন্ট কৃষ্ণ কুমার চাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ফকু, ডিজি-৭ সুলতানউদ্দীন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, প্রকৌশলী আহসানুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েব আলী, এপেক্সশিয়ান বাবুলাল চৌধুরী, এপেক্সশিয়ান রফিকুল ইসলাম প্রমুখ।
