দুমকিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২১:৫১
দুমকি উপজেলা প্রশাসনের উদ্যোগে জনতা কলেজ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট খেলা ২০১৩ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে দুমকি এ কে সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয় দক্ষিণ লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয় পশ্চিম ঝাটারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে উত্তর শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার প্রধান অতিথি হিসেবে ট্রফি বিতরণ করেন। সভাপতিত্ব করেন ইউএনও শাব্বির আহম্মদ।