কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ১০

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২১:৫২
কলাপাড়া-পটুয়াখালী সড়কের রজপাড়া আবাসন এলাকায় সোমবার সকাল ৯টা দিকে ঢাকাগামী “সোনারতরী পরিবহন” আমতলী থেকে ছেড়ে আসা কলাপাড়াগামী যাত্রীবাহী টমটমকে ধাক্কা দিলে ঘটনাস্থলে টমটমের ১০ যাত্রী মারাত্মক জখম হয়। স্থানীয়রা এদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন মনির, নাসির, ঝুমা, নুরহোসেন, মহিবুল, পরাভীন, শাহ আলম, নাদিরা, আলাউদ্দিন ও রহমান। এদের মধ্যে মনির, রহমান, আলাউদ্দিন ও মহিবুলকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।