ঝিনাইদহে প্রতিপক্ষের গুলিতে চরমপন্থি নিহত

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২১:৫৩
ঝিনাইদহ সদর উপজেলার সুতি দুর্গাপুর গ্রামের রাস্তার পাশে লিটন (৩০) নামে এক চরমপন্থি দলের কমান্ডারকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ দলের সন্ত্রাসীরা। রবিবার রাতে এ ঘটনা ঘটে। সে কাশিমনগর গ্রামের আবু বকরের ছেলে। ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নিহত লিটন চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিষ্ট পার্টির ( জনযুদ্ধ ) একজন শীর্ষ কমান্ডার । কয়েকদিন আগে নিহত পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির কমান্ডার উজ্জ্বলের সহযোগী ছিল। বর্তমানে সে কখনও সীমান্ত চৌধুরী, কখনও দেবাশীষ নামে নিজেকে পূর্ববাংলার কমিউনিষ্ট পার্টির ( জনযুদ্ধ ) খুলনা বিভাগিয় প্রধান পরিচয় দিত। গতকাল সোমবার সকাল ৯ টার দিকে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।