ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের কদম শিকদারের ডাঙ্গী গ্রামের সৌদি প্রবাসী মৃত ছমির শিকদারের ছেলে মোঃ ওয়াজেদ শিকদার ও তার ভাই কালাম শিকদারের বসতবাড়িতে গত ৩০ জুলাই রাতে ১৪ জন সংঘবদ্ধ জানালার গ্রিল কেটে নগদ সোয়া ৩ লাখ টাকা, ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও ৪টি মোবাইল সেট লুট করে নেয়ার ৭ দিন পরও মামলা নেয়নি সদরপুর থানা পুলিশ।
এ অভিযোগে ক্ষতিগ্রস্ত সৌদি প্রবাসীর স্ত্রী আজমিন নাহার সোমবার চরভদ্রাসন উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলী মৃধা, নাদের মজুমদার ও লিটন হোসেন প্রমুখ।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে আজমিন নাহার আরও জানান, “বাড়িতে ডাকাতির পর পরই সদরপুর থানায় খবর দেয়া হলে ভোর রাত ৪টায় এসআই সুব্রত ঘটনাস্থল পরিদর্শনের পর আমাদের মামলা দায়েরের জন্য থানায় যেতে বললে সে মোতাবেক আমরা থানায় যেয়ে এজাহার প্রস্তুত করে ওসির সামনে তুলে ধরতেই তিনি মামলা নিবেন না বলে জানিয়ে দেন।
গত ৭ দিন এলাকার বিভিন্ন মহলের ছত্রচ্ছায়ায় মামলা নেয়ার জন্য ওসিকে অনুরোধ করার পরও তিনি মামলা নেন নাই”।
