চুয়াডাঙ্গা পুলিশের বৃক্ষরোপণ অভিযান
চুয়াডাঙ্গা প্রতিনিধি\ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে বৃক্ষরোপণ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী। বৃক্ষরোপণ অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দীন, আরআই মো. শাহাবুদ্দীন, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ডিআইও ওয়ান প্রমুখ।
দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ইইসিআর প্রকল্প, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় গত শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ৩০ জন গরীব ও মেধাবী কিশোর-কিশোরীর মাঝে পনের হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী প্রমুখ।
নাঙ্গলকোটে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক শিল্পপতি আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ সোমবার নাঙ্গলকোটের রাজাপাড়ায় দুঃস্থদের মাঝে শাড়ী, লুঙ্গী ও টাকা বিতরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মাষ্টার আবুল খায়ের আবু, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, এডভেকেট আবদুর রহমান, সেলিম জাহাঙ্গীর মেম্বার, যুবলীগ নেতা মজিবুর রহমান বাদল প্রমুখ।
মধুখালীতে বিএনপির আলোচনা
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ গত রবিবার উপজেলার মধুখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে এক ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আবু জাফর। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আহম্মেদ সতেজ প্রমুখ।
নাঙ্গলকোটে ১৮ দলীয় জোটের আলোচনা
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদতা \ নাঙ্গলকোটে ১৮ দলীয় জোটের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল গত রবিবার নাঙ্গলকোট ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি নুরুল আমিন জসিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সদর জামায়াত আমির এডভোকেট সালেহ উদ্দিন খন্দকার, উপজেলা ১৮ দলীয় জোটের যুগ্ম-আহবায়ক নুরুল আফসার নয়ন প্রমুখ।
দুর্গাপুরে জিয়া পরিষদের পরিচিতি সভা
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার দুর্গাপুরে সম্প্রতি গঠিত জিয়া পরিষদ দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে দুর্গাপুর অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে গত শনিবার নবগঠিত কমিটির পরিচিতি, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জিয়া পরিষদ দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি ডা.এম.এ কদ্দুছের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন জিয়া পরিষদ জেলা শাখার সভাপতি সানাউল হক মাসুম।
বোদায় মহিলা কর্মীদের মাঝে চেক বিতরণ
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি \ এলজিইডির অধীন রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স কর্মসূচি শীর্ষক প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার ১০টি ইউনিয়নের মহিলা কর্মীদের জমাকৃত সঞ্চয়ের অর্থ ফেরত প্রদানের চেক হস্তান্তর ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত রবিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একশ’জন মহিলার মাঝে ৭০ লাখ টাকার চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন।
নেত্রকোনার দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি \ ঈদ উপলক্ষে স্পেনের মাদ্রিদ প্রবাসী সমাজকর্মী আব্দুস সোবহানের পক্ষ হতে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়ন এবং নেত্রকোনা পৌরসভার বিভিন্ন এলাকার ৭ হাজার দুঃস্থ পুরুষ ও মহিলার মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়। গতকাল সোমবার রৌহা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শাড়ি ও লুঙ্গী বিতরণ করেন রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই। এছাড়া শাড়ি বিতরণ করেন রফিকুল ইসলাম রাজিব প্রমুখ।
গৌরনদীতে ২টি সড়কের উদ্বোধন
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ গত রবিবার বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের ২টি এইচবিবি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মাদ মাকসুদ চৌধুরী ২টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কামটির সভাপতি খন্দকার শাহেআলম মঞ্জ, প্রকল্প কর্মকর্তা মোঃ কবির উদ্দিন প্রমুখ।
বেড়ায় মহিলা কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা
বেড়া (পাবনা) সংবাদদাতা \ পাবনার বেড়ায় গত রবিবার আদর্শ সমাজ গঠনে মহিলা কমিউনিটি পুলিশিং-এর করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘পুলিশই জনতা জনতাই পুলিশ’— শ্লোগানকে সামনে রেখে বেড়া পৌরভবনের মিলনায়তনে এ আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক প্রমুখ।
তালতলীতে ধর্ষণের অভিযোগে মামলা
বরগুনা (উত্তর) প্রতিনিধি \ বরগুনার তালতলীতে কিশোরী ধর্ষণের অভিযোগে শনিবার মামলা হয়েছে। তালতলী থানার ওসি মিজানুর রহমান জানান, গত ২৮ জুলাই রাতে শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের ১৩ বছরের কিশোরী প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে একই গ্রামের নিজাম প্যাদা তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী কলেজে নিয়ে ধর্ষণ করে। গত শনিবার শারিকখালী ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বাবুলের সহযোগীতায় কিশোরীর বাবা তালতলী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
চৌদ্দগ্রামে যুবদলের আলোচনা সভা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা\ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আলোচনা সভা গত রবিবার স্থানীয় হোটেল অফ বিট রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি জামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জিএম তাহের পলাশী, সাজেদুর রহমান মোল্লা হিরণ, ওহিদউল্লাহ ভূঁইয়া, এয়াকুব আলী, হুমায়ন কবির পাটোয়ারী, আবু বক্কর ছিদ্দিক, খোন্দকার মীর হোসেন, একেএম শাহ আলম, নাজমুল হক প্রমুখ।
রাজশাহীতে ঈদ সামগ্রী বিতরণ
রাজশাহী অফিস\ গত রবিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী জোনের উদ্যোগে সোস্যাল কর্পোরেট রেসপনসিবিলিটির আওতায় রাজশাহীস্থ সাধারণ বীমা ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি একশ’ মুক্তিযোদ্ধা, পঙ্গু ও প্রতিবন্ধী ব্যক্তির হাতে বস্ত্র ও ঈদ সামগ্রী তুলে দেন। ব্যাংকের রাজশাহী জোনের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ব্যবস্থাপক মোঃ সাজাম্মুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
ভাণ্ডারিয়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের আলোচনা
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা\ গত রবিবার ভাণ্ডারিয়া স্বাস্থ্যবিভাগের উদ্যোগে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ভাণ্ডারিয়া এডিপি স্বাস্থ্য প্রকল্পের সহযোগিতায় “মায়ের দুধে শিশুর হাসি; মা তোমাকে ভালবাসি” -এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য বিভাগের সভাকক্ষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. শাহাদাত্ হোসেন হাজরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ প্রমুখ।
বেলকুচিতে আওয়ামী লীগের আলোচনা সভা
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালে জনকল্যাণে কাজ করেনি। রবিবার খামারগ্রাম কলেজ মাঠে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদের সভাপতিত্বে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ, আওয়ামী লীগ নেতা আহম্মদ মোস্তফা খান বাচ্চু, থানা জাতীয় পার্টির সভাপতি ফজলুল হক ডনু, বক্তব্য রাখেন।
রংপুরে পথ শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
রংপুর প্রতিনিধি \ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরে গরীব ও দুস্থদের মাঝে চাল-ডালসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার রংপুর নগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকায় এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। হজ্ব প্রশিক্ষণ ও হাজী কল্যাণ সংস্থার উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন হজ্ব প্রশিক্ষণ ও হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নাসিফ আহমেদ।
পাথরঘাটায় মুসলিম এইডের দোয়া মাহফিল
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা \ পাথরঘাটায় বেসরকারি সংস্থা ‘মুসলিম এইড ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সেমিনার কক্ষে ইফতার ও দোয়া মাহফিলে মুসলিম এইড পাথরঘাটা শাখা ব্যবস্থাক মো. আবু জাফর খানের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শওকত হাসানুর রহমান রিমন, ভাইস-চেয়ারম্যান জাকির শিকদার, উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত হোসেন, পাথরঘাটা থানার ওসি নুরুল হক প্রমুখ। সভাপতিত্ব করেন কাউন্সিলর মোজাম্মেল হক পনু।
মানিকগঞ্জে জাতীয় পার্টির সভা
মানিকগঞ্জ প্রতিনিধি \ রবিবার মানিকগঞ্জ জেলা পরিষদের হল রুমে জাতীয় পার্টির সাধারণ সভা, ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস.এম. আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য, মানিকগঞ্জ-২, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন খান, মানিকগঞ্জ জেলা প্রশাসক, হুমায়ুন খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, মোয়াজ্জেম হোসেন তুষার।
চরভদ্রাসনে বিএনপির আলোচনা সভা
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা \ চরভদ্রাসন থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা করা হয়। রবিবার চরভদ্রাসন হাইস্কুল মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জহুরুল হক শাহাজাদা মিয়া। উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি এ্যাডঃ গুলজার হোসেন, যগ্ম আহবায়ক এ্যাডঃ হাবিবুর রহমান, সভাপতি মামুনুর রশীদ জেলা তাঁতীদল।
দুর্গাপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ ‘মায়ের দুধে শিশুর হাসি, মা তোমাকে ভালবাসি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র, ব্র্যাক, পারি, পিআরডিএস, ওয়াই ডব্লিউ সি এ, ও সারার সহযোগিতায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়। জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
জয়পুরহাটে আন্তর্জাতিক আদিবাসি দিবস পালন
জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাট জেলার আদিবাসি জনগোষ্ঠীরা তাদের অধিকার রক্ষায় বর্ণাঢ্যভাবে দিবসটি পালন করেছে। আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস ঐদিন পবিত্র ঈদুল ফিতরের কারনে ৫ আগস্ট বুধবার তারা দিবসটি পালন করে। শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান মড়ক ধরে শিল্পকলা একাডেমীতে শেষ হয়।
পীরগঞ্জে আরইআরএমপি’র কর্মীদের চেক বিতরণ
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এলজিইডি’র অধীনে আর ই আর এম পি (রুরাল এমপ্লয়মেন্ট ইন রোড মেইন্টেনেন্স প্রোগ্রাম) কার্যক্রমে নিযুক্ত ১০৪ জন দুস্থ মহিলার ৫ বছর পূর্তিতে রবিবার তাদের সঞ্চয়ী হিসাবের চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মদ।
কোটালীপাড়ায় দুঃস্থ মুক্তিযোদ্ধাদের বস্ত্র বিতরণ
কোটালীপাড় (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে দুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা প্রকৌশলী খান-এ-শামীম অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব শাড়ী-লুঙ্গি বিতরণ করেন।
মেলান্দহে দুর্ঘটনায় গ্রাম পুলিশের মৃত্যু
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় গ্রাম পুলিশের মৃত্যু হয়। জানা যায়, নয়ানগর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ কুদরতুললাহ (৪৫) যাত্রীদের নিরাপত্তায় মহাসড়কে কর্তব্য পালন করছিল। এসময় একটি পিকআপ ভ্যান (নং ঢাকা মেট্রো-ন-১৪৪২৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলমাকান্দায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা\ জেলার কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ে গতকাল সোমবার ইইসিআর প্রকল্প, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় ৫০ জন কিশোর-কিশোরীদের মাঝে ১৫ হাজার টাকার চেক বিতরণ করেছেন সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম।
দোহারে লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি \ গত রবিবার ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ও মাহমুদপুর ইউনিয়নের নদী ভাঙ্গনকবলিত দুস্থদের মাঝে হাসনাবাদের এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আজহারুল হক, গণযোগাযোগ কর্মকর্তা আলম হোসেন, আইটি কর্মকর্তা মাসুদুর রহমান চঞ্চল, দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, হানিফ মোল্লা প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি\ চাঁপাইনবাবগঞ্জে গত রবিবার মুক্তিযোদ্ধা, পঙ্গু ও প্রতিবন্ধীসহ ৫৬ জনের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। কর্পোরেট সোসিয়াল রেসপন্সিবিলিটি কর্মসূচির আওতায় ঈদসামগ্রী বিতরণ করা হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী। রাকাব চাঁপাইনবাবগঞ্জ জোনাল ম্যানেজার রফিকুল আলম চৌধুরী সভাপতিত্ব করেন।
সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যো গে ওষুধ বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি \ জেলার গুইমারা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে হতদরিদ্রদের বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান করা হয়েছে। গত রবিবার দিনভর দক্ষিণ হাফছড়ি শিশু শিক্ষা কেন্দ্র স্কুলে উপস্থিত থেকে রোগীদের খোঁজখবর নেন মানিকছড়ি ক্যামপ কমান্ডার মেজর আহসান। এসময় অন্যান্যের মধ্যে হেডম্যান-কার্বারী, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুরে ইউপি সদস্য সন্ত্রাসী হামলায় আহত
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া ইউপি সদস্য সৈয়দ রফু মিয়াকে (৪০) গত রবিবার প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে কুপিয়ে ও গুলি করে গুরুতর জখম করেছে। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
