প্রথম অনুশীলন ম্যাচে দারুণ এক জয় পেলেও ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাট করতে নেমে তারা গুটিয়ে গেছে মাত্র ১৪৫ রানে।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় ইনিংস গড়তে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৪২ ওভার ১ বলে অল আউট হওয়ার আগে মাত্র ১৪৫ রান করে তারা। নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৩০ ও রিফাত প্রধান ২০ রান করেন।
পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন হোসেন তালাত ও মোহাম্মদ আফতাব। জবাবে স্বস্তিতে নেই পাকিস্তানও। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভার ১ বলে মাত্র ২১ রান তুলতেই চারটি উইকেট হারিয়ে ফেলেছে তারা।
