স্ত্রীকে হত্যার দায়ে পিরোজপুরের আদালত মাসুদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। জেলার ভান্ডারিয়া উপজেলার পূর্ব পশারীবুনিয়ায় গ্রামে যৌতুকের কারণে নিজ স্ত্রী হেরিয়া বেগমকে হত্যার দায়ে স্বামী মাঞ্জারুল ইসলাম ওরফে মাসুদুর রহমানকে (৪৫) ফাঁসির আদেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বিপ্লব কুমার গোস্বামী এ ফাঁসির আদেশ দেন।
