এবারের এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় ৫ম স্থান অর্জন করেছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ও ১৯তম স্থান অর্জন করেছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ।
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাসের মাধ্যমে ৪৮ জনই জিপিএ-৫ পেয়েছে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে ৪৪৭ জন জিপিএ-৫ পেয়ে ৯৯ শতাংশ পাস করেছে। ময়মনসিংহ জেলায় চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ১ হাজার ৩৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জেলায় ২৪ হাজার ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ১৮৬ জন পাস করেছে। জেলায় পাসের হার ৬৬ দশমিক ৯৬।
