মসজিদভিত্তিক গণশিক্ষার আওতায় অর্ধকোটি জনগোষ্ঠীকে শিক্ষাদান

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২২:২৭
মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রম ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। গত সাড়ে ৪ বছরে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিশুসহ প্রায় অর্ধকোটি জনগোষ্ঠীকে প্রাথমিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা ও অক্ষর জ্ঞান দান করা হয়েছে। এর মধ্যে ২৫ লাখ শিশুকে প্রাথমিক শিক্ষা, ১৭ লাখ শিক্ষার্থীকে ধর্মীয় শিক্ষা এবং ৭৭ হাজার নিরক্ষর জনগোষ্ঠীকে অক্ষর জ্ঞান দান করা হয়েছে। এর পাশাপাশি ২০ হাজারের অধিক ইমামকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। অন্যদিকে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রায় আড়াই লাখ শিশু শিক্ষার্থীকে প্রাক-প্রাথমিক শিক্ষা এবং ৮ হাজার জনকে সাক্ষরতা ও ধর্মীয় শিক্ষা প্রদান করেছে। একাধিক প্রকল্পের আওতায় প্রায় তিন হাজার হিন্দু ধর্মীয় নেতাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।