বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর কার্যকরী কমিটি গঠন

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২২:২৭
বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী, কেন্দ্রীয় কমিটির একসভা সম্প্রতি স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। গোষ্ঠীর সভাপতি চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পরিমল ঘোষ রঞ্জিত, খিলক্ষেত থানা ধআওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কেরামত আলী দেওয়ান, মো. আবুল খায়ের, মহিলা কাউন্সিলর ও গোষ্ঠীর নেত্রী হোসনে আরা সিদ্দিকী জুলি এবং ঢাকা মহানগর শাখার সভাপতি মো. আসলাম উদ্দিন প্রমুখ। উক্ত সভায় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলকে সভাপতি, অভিনেতা পরিমল ঘোষ রঞ্জিতকে সাধারণ সম্পাদক ও এডভোকেট এসএম মজিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী, কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। কমিটির অন্য কর্মকর্তাগণ হলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কেরামত আলী দেওয়ান, নূর-উন-নাহার মেরী, মো. আবুল খায়ের, আলহাজ্ব মোন্তাজ উদ্দিন ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হোসনে আরা সিদ্দিকী জুলি, এম আসলাম হোসেন,দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়ন্ত লাল গাংগুলী, সাংস্কৃতিক সম্পাদক শওকত সিদ্দিকী, অর্থ সম্পাদক মো. হারুন-অর-নশিদ, সমাজসেবা সম্পাদক মো. মহসিন খান, সহ-প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম মন্টু, কার্যকরী সদস্য পংকজ বৈদ্য সুজন, মো. আসলামউদ্দিন, মো. আওলাদ হোসেন, মাহবুবুল আলম, শাহান রেজা ও সঙ্গীত শিল্পী রহিমা খাতুন প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি