জাপানের মিতসুবিশি ফাউন্ডেশনে বৃত্তির জন্য দরখাস্ত আহবান

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২২:২৮
জাপানের মিতসুবিশি ইউ এফ জে ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করছে। এ লক্ষ্যে ২০১২-২০১৩ সেশনে ৩য় ও ৪র্থ বর্ষ (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আবেদন ফরম যথাযথ পূরণ করে স্ব-স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষর ও সীলমোহরসহ উপ-রেজিস্ট্রার (কক্ষ নং-২০৮/ক) এর কাছে ২৫ আগস্টের মধ্যে জমা দিতে হবে। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে বার্ষিক দুইশ পঞ্চাশ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ প্রদান করা হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।