আলাস্কায় পর্যটকবাহী দুইটি সিপ্লেনের সংঘর্ষে নিহত ৪

আপডেট : ১৪ মে ২০১৯, ২২:০২

বিবিসি 

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কায় পর্যটকবাহী দুইটি সিপ্লেনের সংঘর্ষে অন্তত চার জন নিহত ও দুই জন নিখোঁজ রয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আলাস্কার কেচিকানে মিস্টি ফিওজ ন্যাশনাল মুনমেন্টের নিকটবর্তী একটি পর্যটন লজের কাছে দুর্ঘটনাটি ঘটে। 

এখানে ১১ আরোহী বহনকারী একটি সিপ্লেন পাঁচ আরোহী বহনকারী অপর আরেকটি সিপ্লেনকে সজোরে আঘাত করে। প্রথম বিমানটির ১০ আরোহী বেঁচে আছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের তিন জন অপর বিমানটিতে ছিলেন। নিহত চতুর্থ জন কোন বিমানে ছিলেন তা পরিষ্কার হয়নি। মঙ্গলবার বিকালের মধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ডের তদন্তকারীরা কেচিকানে পৌঁছবেন বলে ধারণা করা হচ্ছে। দুইটি বিমানই রয়েল প্রিন্সেস নামের একটি ক্রুইজ শিপ থেকে পর্যটকদের নিয়ে এলাকা ঘুরিয়ে দেখাচ্ছিল।