সাংবাদিক-সাহিত্যিক সন্তোষ গুপ্তের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৫ আগস্ট ২০১৩, ২২:৫৩
সাংবাদিক-সাহিত্যিক ও দৈনিক সংবাদের সাবেক সিনিয়র সহকারী সম্পাদক সন্তোষ গুপ্তের ৯ম মৃত্যুবার্ষিকী আজ। ১৯২৫ সালের ৯ জানুয়ারি ঝালকাঠির রুনসী গ্রামে তার জন্ম। তিনি ছিলেন বাবা-মার একমাত্র সন্তান । ১৯৫৭ সালে সাংবাদিকতাকে তিনি পেশা হিসেবে গ্রহণ করেন। তার অসাধারণ তীক্ষ ‘অনিরুদ্ধের কলাম’ ছিল বিদগ্ধ মহলে সমাদৃত। সাংবাদিকতা পেশায় আসার আগে তিনি বামধারার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রাজনৈতিক কারণে তাকে বিভিন্ন সময়ে দীর্ঘ প্রায় ১২ বছর কারাবরণ করতে হয়েছে। কবিতা, শিল্পকলা, চিত্রকলা, রাজনীতি, সাহিত্য, সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে তার ১৮টি গ্রন্থ রয়েছে। এছাড়াও তিনি সম্পাদনা করেছেন বহু গ্রন্থ। তার অসংখ্য লেখা এখনো অগ্রন্থিত রয়েছে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তোষ গুপ্ত স্মৃতি পরিষদের উদ্যোগে আজ সকাল ১০টায় পোস্তগোলায় নির্মিত ‘সন্তোষ গুপ্ত স্মৃতিস্তম্ভ’-এ পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। স্মৃতিস্তম্ভটি চিত্রশিল্পী কালিদাস কর্মকারের পরিকল্পনা ও স্থপতি রবিউল হুসাইনের স্থাপত্য নকশায় শিল্পী ইমতিয়াজ নূর নির্মাণ করেছেন। -প্রেস বিজ্ঞপ্তি