জাতীয় পার্টি (জেপি) স্বরূপকাঠি উপজেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা জাতীয় পার্টি (জেপি’র) যুগ্ম আহবায়ক মো. মিরাজ হোসেন ফুয়াদের সভাপতিত্বে মিয়ারহাটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বরূপকাঠি পৌর জেপি সম্পাদক মো. তুহিন আহসান, সুটিয়াকাঠি ইউনিয়ন জেপি সম্পাদক সাবেক ইউপি সদস্য মো. দুলাল সিকদার, দৈহারী ইউনিয়ন জেপি নেতা ইউপি সদস্য সন্তোষ কুমার মন্ডল প্রমুখ।
এসময় উপজেলা জেপির যুগ্ম আহবায়ক মো. তারিকুল ইসলাম তারেক, মো. মাসুম ফরাজি, দৈহারী ইউনিয়ন জেপি সম্পাদক মো.আরিফুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের জেপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
