হাইকোর্টে নবনিযুক্ত অতিরিক্ত দুই বিচারক শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে গতকাল সোমবার তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। শপথ নেয়া বিচারকরা হলেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাসিফা হোসেন। শপথ অনুষ্ঠান সঞ্চালন করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম।
গত ৩১ জুলাই রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট তাদের দুই বছরের জন্য হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেন। এ নিয়ে বর্তমান মহাজোট সরকারের আমলে উচ্চ আদালতে প্রায় ৬০ জন বিচারক নিয়োগ দেয়া হলো।
