২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : ইসলাম ও নৈতিক শিক্ষা

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ১৯:৩৩
প্রিয় শিক্ষার্থীরা আজ ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন ও যোগ্যতাভিত্তিক প্রশ্ন(নমুনা প্রশ্ন) দেয়া হলো। গতকালের পর ্নতৃতীয় অধ্যায় ১। মন্দ কাজ সর্ম্পকে মহানবি (স) কী বলেছেন ? ২। মহানবি (স) চাকরদের সর্ম্পকে কী বলেছেন ? ৩। সংক্ষেপে হযরত উমর (র) -এর সততার পরিচয় দাও। ৪। আমরা কোন কোন মন্দ আচরণ থেকে দূরে থাকবো বর্ণনা করো। ৫। সংক্ষেপে মহানবি (স) এর জীবনের ক্ষমার একটি আদর্শ কাহিনী উল্লেখ করো। চতুর্থ অধ্যায় ১। কুরআন মাজিদ কাকে বলে ? কুরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য কযটি ও কী কী ? ২। সূরা ফীলের অর্থ লেখ। ৩। সূরা আল-কাওসার আরবিতে লেখ। ৪। কুরআন মাজিদ বূঝে তেলাওয়াত করলে কী লাভ হবে এ সর্ম্পকে সংক্ষেপে লেখ। ৫। তাজবিদ কাকে বলে ? সঠিক উচ্চারণে কুরআন মাজিদ তেলাওয়াত করার কী লাভ আছে উল্লেখ করো। ৬। ওয়াকফ কাকে বলে? এর উদ্দেশ্য কী ? সর্বপ্রথম কে এই চিহ্নগুলো ব্যবহার করেন ? পঞ্চম অধ্যায় ১। বদর যুদ্ধের ফলাফল সংক্ষেপে বর্ণনা করো। ২। বিদায় হজে মহানবি (স) যে ভাষণ দিয়েছিলেন তা সংক্ষেপে লেখ । ৩। কুরআন মাজিদে উল্লেখিত ১০ জন নবির নাম লেখ। ৪। হযরত ইবরাহীম (আ) কীভাবে অগ্নিকুণ্ডে অক্ষত থাকেন এ সর্ম্পকে পাচঁটি বাক্য লেখ। ৫। মদিনা সনদ কী ? এর কয়েকটি ধারা উল্লেখ করো। ৬। নবুয়ত লাভের পর মহানবি (স) কী শিক্ষা দিতেন ? ৭। শান্তি সংঘের উদ্দেশ্যগুলো কী কী ? ৮। হযরত মুহম্মদ (স) এর নবুয়ত লাভের ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। ৯। হযরত মুহম্মদ (স)-এর জন্মের সময় আরবের অবস্থা কেমন ছিল পাঁচ বাক্যে লেখ। ১০। হযরত মুহম্মদ (স) এর জন্ম ও বংশ পরিচয় সংক্ষেপে বর্ণনা করো। যোগ্যতাভিত্তিক প্রশ্ন(নমুনা প্রশ্ন) ১। আমরা পিতামাতার খেদমত করবো কেন ? পাচঁটি বাক্যে লেখ। ২। আমরা ভালোকাজে একে অপরকে কীভাবে সাহায়্য করবো পাঁচটি বাক্যে লেখ। ৩। আমরা কীভাবে মানুষের সেবা করবো ? ৪। মক্কা বিজয়কে কেন অপূর্ব ক্ষমার দৃষ্টান্ত বলা হয় ? এ সর্ম্পকে পাঁচটি বাক্য লেখ। ৫। একজন মুসলিম কেন যাবতীয় অন্যায় কাজ থেকে দূরে থাকে ? এ সমর্পকে পাঁচটি বাক্য লেখ। ৬। ধর্মীয় অনুশাসন পালনে নিষ্ঠা ও আন্তরিকতার পাঁচটি সুফল লেখ। ৭। জাকাত দানের সুফল সর্ম্পকে পাঁচ বাক্যে লেখ। ৮। সাওম পালনের মাধ্যমে ব্যক্তি কীভাবে উন্নত চরিত্র ও সমাজ গঠনে ভূমিকা রাখে এ সর্ম্পকে সংক্ষেপে বর্ণনা করো। ৯। মানুষের চরিত্র সংশোধনে সালাতের পাঁচটি সুফল উল্লেখ করো। ১০। সাওম পালনের মাধ্যমে মানুষ কেন একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠে সংক্ষেপে বুঝিয়ে বলো। ১১। হজ বিশ্বজনীন ভ্রাতৃত্ব ও সাম্যের প্রতীক সংক্ষেপে কথাটির ব্যাখ্যা করো।